নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটের সমর্থনে রংপুরের মিঠাপুকুর বাসস্ট্যান্ড এলাকায় পরপর পাঁচটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে ককটেলগুলো বিস্ফোরিত না হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর বাসস্ট্যান্ডের ওভারপাস থেকে এই ককটেলগুলো নিক্ষেপ করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ করেই বাসস্ট্যান্ডের ওভারপাস থেকে পরপর পাঁচটি ককটেল নিচে নিক্ষেপ করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। জর্দ্দার কৌটায় স্কচটেপ দিয়ে মোড়ানো এসব ককটেল অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেলগুলো উদ্ধার করে এবং পরে নিরাপদে নিষ্ক্রিয় করে। এই ঘটনার পর ঢাকা-রংপুর মহাসড়কসহ মিঠাপুকুর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশি পাহারা ও নজরদারি জোরদার করা হয়েছে।
এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ককটেল নিক্ষেপকারীদের পাকড়াও করতে সর্বাত্মক চেষ্টা চলছে।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন