জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১)-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে তুরস্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছায়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, ইস্তাম্বুল পৌঁছালে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি মর্যাদায় বিমানবন্দরের রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে অভ্যর্থনা জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকের হাকতানকাচমাজ। প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতির পর স্থানীয় সময় বেলা ২টা ৫৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে সম্মেলনস্থল আন্তালিয়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে সাতটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে প্রতিনিধিদলটি।
হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হওয়ার রয়েছে। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করবেন।
বুধবার (১১ নভেম্বর) শুরু হয়ে ১২ নভেম্বর পর্যন্ত চলবে কপ-৩১ সম্মেলন। প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন। ভাষণে তিনি জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ুসহনশীল টেকসই উন্নয়নের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।
এবারের সম্মেলনে তুরস্ক যৌথভাবে সভাপতি এবং অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক আলোচনার সভাপতির দায়িত্ব পালন করছে। সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওকত মিরজিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও তার বৈঠকের প্রস্তুতি চলছে।
গত সোমবার ঢাকায় সাংবাদিকদের নবনিযুক্ত পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০ দশমিক ০৫ শতাংশ হলেও দেশটি জলবায়ু পরিবর্তনের অন্যতম শীর্ষ ঝুঁকিতে রয়েছে। সম্মেলনে বাংলাদেশ কেবল নিজের ক্ষয়ক্ষতির কথাই তুলে ধরবে না, বরং অভিযোজন ও জলবায়ুসহনশীলতায় নিজেদের অর্জন এবং অভিজ্ঞতাও বিশ্বমঞ্চে বিনিময় করবে।
সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের উদ্যোগে একটি বিশেষ পাট প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে, যেখানে প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। পাটপণ্যের প্রসারে তুরস্কের সঙ্গে একটি যৌথ ঘোষণার বিষয়টিও বিবেচনাধীন রয়েছে। পাশাপাশি ১২ ও ১৩ নভেম্বর সম্মেলনের ব্লু জোনে জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের ঝুঁকি এবং পচনশীল পাটজাত পণ্যের সম্প্রসারণ নিয়ে দুটি পৃথক সাইড ইভেন্টের আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে ২১ সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. সাইমুম পারভেজ, এসডিজিবিষয়ক প্রধান সমন্বয়ক এস এম আবদুল আওয়াল, প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী এবং উপপ্রেস সচিব হাসান শিপলু।
সফর শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন