পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে মূল্যবৃদ্ধির চাপ কমাতে ১০টি পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিনের বাকিতে আমদানির (ইউসেন্স) সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এতে আগেভাগে প্রয়োজনীয় পণ্য আমদানি ও বাজারে সরবরাহ বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
নতুন নির্দেশনার আওতায় চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানিতে এ সুবিধা পাওয়া যাবে।
সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) মাধ্যমে এসব পণ্য আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা।
নতুন এ সিদ্ধান্তের ফলে আমদানিকারকরা পণ্য দেশে আনার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে আমদানিমূল্য পরিশোধ করতে পারবেন।
সার্কুলারে বলা হয়েছে, গত ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নং-৩০ এর পার্ট-ডি এর ১(১) অনুচ্ছেদে নির্দিষ্ট কিছু পণ্য বিলম্বিত মূল্য পরিশোধের শর্তে আমদানির সুযোগ দেওয়া হয়েছিল।
নতুন সিদ্ধান্তের মাধ্যমে রমজান সামনে রেখে গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য আমদানিতে সেই সুবিধা সম্প্রসারণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘আমদানিকারকরা যাতে আগেভাগে পণ্য আমদানির উদ্যোগ নিতে পারেন, সে জন্য ব্যাংকগুলোকে ৯০ দিন পর্যন্ত বায়ার্স ক্রেডিট বা সাপ্লায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ দেওয়া হয়েছে।’
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও বলেন, ‘আমরা চাই না রমজানকে কেন্দ্র করে মানুষের ওপর দ্রব্যমূল্যের বাড়তি চাপ তৈরি হোক। সাধারণ মানুষ যেন তুলনামূলক সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন, সে জন্যই মূলত এই সার্কুলার জারি করা হয়েছে।’
আমদানিতে এ ধরনের ঋণসুবিধা ব্যবসায়ীদের আগেভাগে পণ্য আনার ক্ষেত্রে আর্থিক চাপ কমাতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে। তবে রমজানে বাজারে এর প্রকৃত প্রভাব নির্ভর করবে আমদানির পরিমাণ, সময়মতো পণ্য খালাস, পরিবহন ও সরবরাহব্যবস্থা এবং বাজারে ব্যবসায়ীদের প্রতিযোগিতার ওপর।
শুধু আমদানির সুযোগ বাড়ালেই ভোক্তাপর্যায়ে দাম কমবে, এমন নিশ্চয়তা নেই। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি মজুত ও মূল্য পরিস্থিতি নিয়মিত তদারকিও জরুরি।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন