যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় রোহিঙ্গা শিশু, নারী ও শরণার্থীদের সঙ্গে কথা বলে তাদের সংগ্রাম ও স্বপ্নের কথা শোনেন তিনি। শিশুরা তাকে পেয়ে আনন্দে উল্লসিত হয়ে তার সঙ্গে ছবি তোলে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কড়া নিরাপত্তায় রোহিঙ্গা শরণার্থী শিবির এবং ইউনিসেফ সমর্থিত কোডেক লার্নিং সেন্টার ও নারী সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে প্রায় ২৭ সদস্যের একটি প্রতিনিধি দল ছিল।
ডাচেস অব এডিনবার্গ প্রতিবন্ধী সহায়ক কেন্দ্র, হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশন পরিচালিত ডিভাইস রিপেয়ার পাইলট ও ওয়ার্কশপ ঘুরে দেখেন। এছাড়া নারী ও শিশু সুরক্ষা কেন্দ্র এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত ‘উইমেন অ্যান্ড গার্লস সেইফ স্পেস’ পরিদর্শন করেন।
জীবিকা ও অর্থনৈতিক ক্ষমতায়নের অংশ হিসেবে কক্সবাজারের স্থানীয় এনজিও পিএইচএএলএস পরিচালিত একটি সাবান তৈরির কারখানাও ঘুরে দেখেন।
এ সময় রাজপরিবারের সদস্য রোহিঙ্গা শরণার্থীদের উদ্দেশে জানান, ব্রিটিশ সরকার রোহিঙ্গা সংকটে তাদের পাশে রয়েছে এবং তাদের ছেড়ে যাবে না। এই সফরের মূল লক্ষ্য ছিল নারী ক্ষমতায়ন, শিক্ষা এবং রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা পর্যবেক্ষণ করা।
উখিয়া-১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন জানান, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্যকে ভিভিআইপি পদমর্যাদার নিরাপত্তা দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘ভিভিআইপি নিরাপত্তার জন্য অন্যান্য ফোর্সের সঙ্গে আমাদের যা কিছু প্রয়োজন, সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ ছিল।’
তিনি আরও জানান, প্রতিনিধি দলের নিরাপদ চলাচল এবং পরিদর্শন কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে ১৪ এপিবিএনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিদর্শন শেষে প্রতিনিধিদলটি কক্সবাজারের উদ্দেশে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন