সংবাদ
সংবাদ

ইইউ বাজারে বাংলাদেশ থেকে ৬৪৩ কোটি ডলারের পোশাক রপ্তানি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পিএম

ইইউ বাজারে বাংলাদেশ থেকে ৬৪৩ কোটি ডলারের পোশাক রপ্তানি
ছবি : প্রতীকী (এআই)

চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ২ দশমিক ৭৯ শতাংশ। এসময়ে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশ থেকে ৬৪৩ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এই রপ্তানির পরিমাণ ছিল ৬২৬ কোটি ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির প্রায় পুরোটাই এসেছে স্পেন থেকে। আলোচ্য চার মাসে স্পেনে পোশাক রপ্তানি ১৩ দশমিক ৩৬ শতাংশ বেড়ে ১৪৪ কোটি ৮০ লাখ ডলারে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় দেশটিতে রপ্তানি বেড়েছে ১৭ কোটি ৬ লাখ ডলার। ইইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশের মোট রপ্তানি বৃদ্ধির পরিমাণ ১৭ কোটি ৪৫ লাখ ডলার, যার মধ্যে স্পেনের অবদান প্রায় ৯৮ শতাংশ।

এদিকে, স্পেন এখন ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় বাজার। মোট রপ্তানির ২২ দশমিক ৫১ শতাংশ যাচ্ছে দেশটিতে। এতদিন শীর্ষে থাকা জার্মানিকে পেছনে ফেলেছে স্পেন। জুলাই-অক্টোবর সময়ে জার্মানিতে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রায় অপরিবর্তিত রয়েছে। দেশটিতে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১৪৩ কোটি ৯০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় মাত্র শূন্য দশমিক ০১ শতাংশ বেশি। ইইউতে বাংলাদেশের মোট পোশাক রপ্তানিতে জার্মানির অংশ ২২ দশমিক ৩৭ শতাংশ।

অন্যদিকে, নেদারল্যান্ডসে রপ্তানি ৮ দশমিক ৬৮ শতাংশ বেড়ে ৭৮ কোটি ৪৬ লাখ ডলারে পৌঁছেছে। পোল্যান্ডে রপ্তানি বেড়েছে ২ দশমিক ৮৫ শতাংশ, যার পরিমাণ ৫৪ কোটি ৫৯ লাখ ডলার। তবে ফ্রান্সের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ৭ দশমিক ৮৭ শতাংশ। দেশটিতে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৬১ কোটি ১১ লাখ ডলার। ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলো মিলিয়ে রপ্তানি কমেছে ১ দশমিক ৩৪ শতাংশ, যা দাঁড়িয়েছে ১৬০ কোটি ডলারে। এসময়ে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ পাঁচ বাজারে বাংলাদেশের মোট পোশাক রপ্তানির ৭৫ দশমিক ১ শতাংশ হয়েছে।

শুধু অক্টোবরের হিসাবেও ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে। এ মাসে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১৫৩ কোটি ডলার, যা আগের বছরের একই মাসের তুলনায় ১ দশমিক ১০ শতাংশ বেশি। অক্টোবরে একক বাজার হিসেবে জার্মানি ছিল বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় গন্তব্য। দেশটিতে রপ্তানি হয়েছে ৩১ কোটি ৫৭ লাখ ডলারের পোশাক, যা আগের বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৫৯ শতাংশ বেশি।

স্পেনে রপ্তানি হয়েছে ২৯ কোটি ৯২ লাখ ডলারের পোশাক। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ১৯৯৫ শতাংশ। নেদারল্যান্ডসে রপ্তানি ৭ দশমিক ৬২ শতাংশ বেড়ে ১৮ কোটি ৭১ লাখ ডলারে পৌঁছেছে। তবে অক্টোবরেও ফ্রান্স ও পোল্যান্ডের বাজারে রপ্তানি কমেছে। ফ্রান্সে রপ্তানি ১৫ দশমিক ২২ শতাংশ কমে ১৬ কোটি ১৭ লাখ ডলারে দাঁড়িয়েছে। পোল্যান্ডে রপ্তানি কমেছে ৪ দশমিক ৪৯ শতাংশ, যার পরিমাণ ১৪ কোটি ৪০ লাখ ডলার।

বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ইউরোপে চলমান অর্থনৈতিক সংকট এবং বৈশ্বিক বাজারের অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশের পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি নিঃসন্দেহে একটি ইতিবাচক ও আশাব্যঞ্জক দিক।

তিনি বলেন, যদিও এই প্রবৃদ্ধির হার দেশের সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধির তুলনায় কিছুটা কম, তবুও বৈশ্বিক অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যে পোশাক খাতের এই ইতিবাচক ধারা খাতটির সক্ষমতা ও স্থিতিস্থাপকতারই প্রতিফলন।

তিনি আরও বলেন, দেশে বারবার বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে বিঘ্ন না ঘটলে এই খাতের রপ্তানি প্রবৃদ্ধি আরও ভালো হতে পারতো। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ উৎপাদন সক্ষমতা বজায় রাখা, সময়মতো পণ্য জাহাজীকরণ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ইইউ বাজারে বাংলাদেশ থেকে ৬৪৩ কোটি ডলারের পোশাক রপ্তানি

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত