সংবাদ
সংবাদ

ডেল্টা লাইফের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ এএম

ডেল্টা লাইফের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবি : সংবাদ

দেশের অন্যতম শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১০ নভেম্বর ২০২৬ মঙ্গলবার গুলশানস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীমা খাতের এই শীর্ষ প্রতিষ্ঠানের জন্মবার্ষিকী ঘিরে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাজসজ্জা করা হয় পুরো কেন্দ্রীয় কার্যালয়। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

উক্ত অনুষ্ঠানে কোম্পানির পরিচালনা পর্ষদ সদস্য মিসেস আদিবা রহমান, প্রধান অতিথি হিসেবে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু, এফসিএমএ, কনসালট্যান্ট শফিউল আলম খান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হকসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও কেন্দ্রীয় কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ। কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ে এবং সকলে একসঙ্গে আনন্দ উপভোগ করেন।

কোম্পানির চল্লিশ বছরের অগ্রযাত্রায় সকলের অবদানকে স্মরণ করেন এবং সকলকে শুভেচ্ছা জানান প্রধান অতিথি। দীর্ঘ চার দশকের পথচলায় ডেল্টা লাইফ বহু মাইলফলক অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, গ্রাহকদের আস্থা ও কর্মীদের সততা এবং পরিশ্রমই আজকের এই অবস্থানের মূল চাবিকাঠি। প্রতিষ্ঠানটির এই দীর্ঘ সাফল্য যাত্রায় যারা অবদান রেখেছেন, তাদের সবাইকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামী দিনেও একযোগে কাজ করার আহ্বান জানান।

একচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়সহ কোম্পানির সকল কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। ঢাকা কার্যালয়ের পাশাপাশি দেশের অন্যান্য শাখায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরাও নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করেন। দেশব্যাপী এমন আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ডেল্টা লাইফের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত