সংবাদ
সংবাদ

আইবিআইএসসি-তে বিজ্ঞানমেলা ও পুরস্কার বিতরণ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:২৯ পিএম

আইবিআইএসসি-তে বিজ্ঞানমেলা ও পুরস্কার বিতরণ
ছবি : সংবাদ

ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে ‘বিজ্ঞানমেলা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬’ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিবিপিএলসি-র কোম্পানি সচিব ও আইবিএফ কমিটির সদস্য মো. হাবিবুর রহমান। এ ছাড়া ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কে. এম. মুনিরুল আলম আল-মামুন, ডিজিএম ও অপারেশনস উইং প্রধান মোহাম্মদ জসিম উদ্দীন, এজিএম আব্দুর রহীম, শিক্ষা বিভাগের ইনচার্জ নুরুন্নবী চৌধুরী এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাসির উদ্দিনসহ আইবিএফের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞানচর্চার প্রসার এবং শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের তৈরি বিজ্ঞানভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট ও কারিগরি দক্ষতা প্রদর্শন করে, যা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান জহির হোসেন বলেন, ‘বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। ভবিষ্যৎ বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিগতভাবে দক্ষ করে গড়ে তুলতে হবে। শুধু পুথিগত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে প্রায়োগিক জ্ঞানে পারদর্শী হতে হবে।’ তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের প্রকৃত সম্পদে পরিণত হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে বিজ্ঞানমেলার বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে প্রধান অতিথি মেলায় প্রদর্শিত বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্টগুলোর প্রশংসা করেন। শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

আইবিআইএসসি-তে বিজ্ঞানমেলা ও পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত