সংবাদ
সংবাদ

পরীমনি কেন বার বার আইনি বিপাকে

মোহাম্মদ নেসার
মোহাম্মদ নেসার ডিজিটাল গ্রোথ এডিটর
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৭:১০ পিএম

পরীমনি কেন বার বার আইনি বিপাকে

চলতি বছরের নভেম্বরের শুরু থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি। ঘটনার সূত্রপাত হয় গত ৪ নভেম্বর। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর ও ভাঙচুরের পুরনো মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরদিন ৫ নভেম্বর তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেও, আদালত প্রাঙ্গণ ত্যাগের সময় এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।

অভিযোগ ওঠে, পরীমনির ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর চড়াও হন। এ সময় দৈনিক সমকালের সাংবাদিক রবিউল হোসেনের মোবাইল ফোন কেড়ে নেওয়া ও ট্রাইপড ভাঙচুরের ঘটনা ঘটে। এমনকি পরীমনি নিজেও সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

বিতর্কের আগুনে ঘি ঢালে পরদিন ৬ নভেম্বর পরীমনির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্ট। সেখানে অশালীন ভাষা ব্যবহারের পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর জেরে গত ৮ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার তাকে আইনি নোটিশ পাঠান। নোটিশে জাতীয় সংগীত অবমাননা ও সাংবাদিক হয়রানির দায়ে ৭ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে চলচ্চিত্র শিল্পী সমিতিকে অনুরোধ করা হয়েছে।

এদিকে, সাংবাদিকদের একটি অংশ তাকে বয়কটের ডাক দিলেও দমে যাননি এই অভিনেত্রী। উল্টো ৯ নভেম্বর মধ্যরাতে ফেসবুক লাইভে এসে নিজের গাড়িতে হামলার অভিযোগ তোলেন এবং ভিডিও বার্তায় পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন, যারা তাকে অপদস্থ করছেন তারা ক্ষমা চাইবেন কি না। সব মিলিয়ে পুরনো মামলার আইনি জটিলতা আর সাম্প্রতিক এই পাল্টাপাল্টি অভিযোগে পরীমনিকে ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়ে পরেছে সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

পরীমনি কেন বার বার আইনি বিপাকে

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত