সংবাদ
সংবাদ

বাড়িতে ঢুকে পড়ল বালুবোঝাই ট্রাক, ঘুমন্ত শিশু নিহত ও অন্তঃসত্ত্বা মা আহত

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০১:০১ পিএম

বাড়িতে ঢুকে পড়ল বালুবোঝাই ট্রাক, ঘুমন্ত শিশু নিহত ও অন্তঃসত্ত্বা মা আহত
ছবি : সংগৃহীত

রংপুর নগরের মাহিগঞ্জ পশ্চিম খাসবাগ এলাকায় বালুবোঝাই একটি ডাম্পিং ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়িতে ঢুকে পড়েছে। এ সময় ট্রাকচাপায় ঘুমন্ত অবস্থায় সিনথিয়া (১০) নামের এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন তার ৯ মাসের অন্তঃসত্ত্বা মা আশা বেগম।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত আশা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর চারটার দিকে মাহিগঞ্জ পশ্চিম খাসবাগ এলাকার সরু সড়ক দিয়ে একটি বালুবোঝাই ডাম্পিং ট্রাক দ্রুতগতিতে যাচ্ছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের ভ্যানচালক পিন্টু মিয়ার বাড়িতে ঢুকে পড়ে। এতে ঘরটি পুরোপুরি গুঁড়িয়ে যায় এবং বিছানায় ঘুমিয়ে থাকা শিশু সিনথিয়া ঘটনাস্থলেই মারা যায়। পাশে শুয়ে থাকা তার মা আশা বেগম গুরুতর আহত হন।

ঘটনার পরপরই আশপাশের লোকজন ছুটে এসে নিহত শিশুটির মরদেহ ও আহত আশা বেগমকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। স্বজনেরা জানান, আশা বেগম ৯ মাসের অন্তঃসত্ত্বা। নিহত সিনথিয়া স্থানীয় তামিমুল কোরআন মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহত সিনথিয়ার খালাতো বোন মৌসুমী কান্নাজড়িত কণ্ঠে জানান, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিনথিয়ার জন্মদিন ছিল। সে বাবার কাছে কেক কেটে জন্মদিন পালনের বায়না ধরেছিল। বাবা পিন্টু মিয়া ৩০০ টাকা দিয়ে কেক কিনে এনেছিলেন। রাতে কেক কেটে জন্মদিনও পালন করেছিল সিনথিয়া। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই ঘাতক ট্রাক তার প্রাণ কেড়ে নিল।

এদিকে একমাত্র মেয়েকে হারিয়ে বাবা পিন্টু মিয়া বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মহল্লার ছোট ও সরু রাস্তা দিয়ে কীভাবে এত বড় ডাম্পিং ট্রাক চলাচল করছিল, তা নিয়ে স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বাড়িতে ঢুকে পড়ল বালুবোঝাই ট্রাক, ঘুমন্ত শিশু নিহত ও অন্তঃসত্ত্বা মা আহত

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত