চাঁদপুর-শরীয়তপুর ফেরি নৌরুটের মেঘনা নদীর শরীয়তপুর বেড়াচাক্কি চ্যানেলে একটি ফেরি ও বাল্কহেডের সংঘর্ষে ১১ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহত শিশু ও আহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে জরুরি ভিত্তিতে স্পিডবোটে চাঁদপুরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ‘কাকলি’ নামের একটি ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে চাঁদপুর থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের উদ্দেশে ছেড়ে আসে। ফেরিটি মেঘনা নদীর মূল অংশ পেরিয়ে সকাল ৯টার দিকে শরীয়তপুরের বেড়াচাক্কি চ্যানেলে প্রবেশের সময় পেছন দিক থেকে আসা একটি বাল্কহেড সেটিকে সজোরে ধাক্কা দেয়।
প্রচণ্ড ঝাঁকুনিতে ফেরিতে দাঁড়িয়ে থাকা যাত্রীদের অনেকেই ভারসাম্য হারিয়ে পড়ে যান। এ সময় ১১ বছর বয়সী ওই শিশুটি ছিটকে গিয়ে ফেরিতে থাকা একটি যাত্রীবাহী বাসের বডির সঙ্গে সজোরে ধাক্কা খায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ছাড়া আরও দুজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পরপরই বাল্কহেডটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পরবর্তীতে নৌ পুলিশ বাল্কহেডটি আটক করে এবং এ ঘটনায় দুজনকে আটক করা হয়।
বিআইডব্লিউটিসির চাঁদপুর হরিনা ফেরিঘাটের ব্যবস্থাপক ফয়সাল আহমেদ চৌধুরী ও শরীয়তপুর নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফেরিটি চ্যানেলে প্রবেশের মুহূর্তে পেছন থেকে বাল্কহেডটি ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষের পর নৌ পুলিশ বাল্কহেড ও দুজনকে আটক করেছে।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন