সংবাদ
সংবাদ

হুমায়ূন আহমেদের জন্মদিনে জমজমাট হিমু উৎসব

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০২:০১ পিএম

হুমায়ূন আহমেদের জন্মদিনে জমজমাট হিমু উৎসব
ছবি : সংগৃহীত

কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের মতো এবারও তার নিজ জেলা নেত্রকোনায় হিমু উৎসবের আয়োজন করেছে হিমু পাঠক আড্ডা। ছেলেরা হলুদ পাঞ্জাবি আর নীল শাড়িতে রূপা সাজে মেয়েরা। লেখকের পরিচালিত সিনেমা-নাটকের ব্যবহৃত গানের ছন্দে নেচে-গেয়ে সকালে কেক কাটবেন হিমু-রূপারা। এরপর সন্ধ্যায় গান ও আড্ডায় সাংস্কৃতিক অনুষ্ঠানে লেখক, সাংবাদিক, সাহিত্যিকসহ হুমায়ূন ভক্তরা লেখকের জীবন ও কর্ম তুলে ধরবেন।   

দিনটিকে ঘিরে প্রতিবছর লেখক, কবি, সাহিত্যিক আর সাংস্কৃতিক ব্যক্তিদের মিলনমেলায় পরিণত হয় নেত্রকোনা শহর। তারুণ্যনির্ভর সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন হিমু পাঠক আড্ডার আয়োজনে শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় লেখকের শিক্ষামূলক উক্তি লেখা টি-শার্ট বিতরণ করা হয়। সকাল ১১টায় বিভিন্ন বয়সের হিমু-রূপা সেজে লেখকের কালজয়ী সিনেমা-নাটকের গানের সঙ্গে নেচে-গেয়ে শহরে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। যেখানে লেখক, সাংস্কৃতিক, সামাজিক, প্রশাসন, রাজনৈতিক, শিল্পী, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ ও শিক্ষার্থীসহ সব ধরনের মানুষ অংশ নেন। শহরের সাতপাই নদীর পাড় (চক্ষু হাসপাতাল) থেকে শুরু করে দুই কিলোমিটার পদব্রজে মোক্তারপাড়া মুক্তমঞ্চ পর্যন্ত যায় আনন্দ শোভাযাত্রা। সেখানে কেক কাটা হয়।   

পরবর্তীতে সন্ধ্যা ৬টায় মোক্তারপাড়া শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে ‘গানে ও আড্ডায়’ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার শেখ বাড়িতে জন্ম নেন। মায়ের প্রথম সন্তান হওয়ায় মামার বাড়িতে জন্মের পরই এক মণ মিষ্টি বিতরণ করেন নানা। এরপর তিনি জন্মঘরে নিজের নামফলকও সাঁটিয়ে রাখেন। এদিকে পৈতৃক ভিটা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে নিজের অস্তিত্ব জানান দিতে প্রতিষ্ঠা করে গেছেন পিতার নামে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ।   

২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে আমেরিকায় মৃত্যুবরণ করেন তিনি। এরপর থেকে প্রায় এক যুগ ধরে নেত্রকোনা জেলা শহরে হিমু পাঠক আড্ডা প্রিয় লেখকের জন্মদিনে হিমু উৎসব ও মৃত্যুদিনে স্মরণকথন আয়োজন করে আসছে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

হুমায়ূন আহমেদের জন্মদিনে জমজমাট হিমু উৎসব

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত