সংবাদ
সংবাদ

কমছে সবজির দাম, স্বস্তি ফিরছে বাজারে

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম

কমছে সবজির দাম, স্বস্তি ফিরছে বাজারে
ছবি : সংগৃহীত

রাজধানীর বাজারে আসতে শুরু করেছে ফুলকপি, বাঁধাকপি, মুলাসহ শীতকালীন বিভিন্ন ধরনের আগাম সবজি। সরবরাহ বাড়ায় এসব সবজির দাম আগের তুলনায় কমতে শুরু করেছে। পাশাপাশি গত দুই সপ্তাহের মধ্যে কমেছে ব্রয়লার মুরগি ও ডিমের দামও। তবে এর বিপরীতে কিছুটা বেড়েছে মোটা চাল ও চিনির দাম। বিক্রেতারা জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে শীত নামা শুরু হয়েছে। 

রাজধানী ঢাকাসহ সব এলাকায় শীত নামতে আরও ১৫–২০ দিন সময় লাগতে পারে। সাধারণত শীতের মৌসুম পুরোপুরি শুরু হলে সবজির উৎপাদন ও সরবরাহ বেশি থাকে; তখন দামও তুলনামূলক কমে যায়। তবে ভালো লাভের আশায় অনেক কৃষক আগাম সবজি চাষ করেন এবং এসব সবজিই এখন বাজারে আসছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও আগারগাঁও তালতলা বাজার ঘুরে ক্রেতা–বিক্রেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বাজারে শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলাসহ শীতের বিভিন্ন সবজির সরবরাহ বাড়ছে। এগুলো শীতের আগাম সবজি হওয়ায় দাম কিছুটা বেশি থাকলেও সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে শুরু করেছে। দুই সপ্তাহ আগে বড় আকারের ফুলকপির দাম ৬০–৭০ টাকা থাকলেও তা কমে এখন ৪০–৫০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন আলুর দাম কেজিতে ৩০ টাকা কমে ১২০ টাকা হয়েছে (যদিও পুরোনো আলু মাত্র ২০–২৫ টাকা কেজি)। কাঁচা মরিচের দাম কেজিতে ৪০ টাকা কমে ৬০ থেকে ৮০ টাকায় নেমেছে। বাজারে নতুন মৌসুমের দেশি টমেটো ১২০ থেকে ১৩০ টাকা এবং আমদানি করা টমেটো ১১০–১২০ টাকায় বিক্রি হচ্ছে। 

অন্যান্য সবজি আগের দামে স্থিতিশীল রয়েছে। কৃষি মার্কেটে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী তাজুল ইসলাম জানান, একটি মাঝারি আকারের ফুলকপি ৩৫ টাকা এবং আধা কেজি শিম ৩০ টাকায় কিনেছেন। তবে নতুন টমেটো ১৪০ টাকা ও নতুন আলু ১২০ টাকা কেজি হওয়ায় তা এড়িয়ে গেছেন সাধারণ ক্রেতারা।

গত কয়েক মাস ধরে ব্রয়লার মুরগি ১৯০–২০০ টাকা কেজি দরে বিক্রি হলেও গত দুই সপ্তাহে তা কেজিতে ২০ টাকা কমে ১৭০–১৮০ টাকায় নেমেছে। এ ছাড়া ফার্মের মুরগির বাদামি রঙের ডিমের দাম প্রতি ডজন ১০ টাকা কমে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এর বিপরীতে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুসারে, গত এক সপ্তাহের মধ্যে বাজারে মোটা চালের দাম কেজিতে ৩ টাকা বৃদ্ধি পেয়ে ৫০ থেকে ৫৮ টাকায় দাঁড়িয়েছে। পাশাপাশি চিনির দাম কেজিতে ২ টাকা বেড়ে ১১০ থেকে ১১৫ টাকা হয়েছে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

কমছে সবজির দাম, স্বস্তি ফিরছে বাজারে

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত