সংবাদ
সংবাদ

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ


প্রতিনিধি, হবিগঞ্জ
প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৬ এএম

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ
ছবি: সংবাদ

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্যসচিব মাহদী হাসানের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে তিনি এ অভিযোগ করেন। 

ফেসবুক লাইভে মাহদী হাসান জানান, দুর্বৃত্তরা প্রথমে তার বাসার টিনের চালে লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। পরে বৈদ্যুতিক মিটার লক্ষ্য করে আরও একটি বোমা ছোড়া হয়। এ সময় তাকে আশপাশের লোকজনকে ডেকে ঘটনাস্থলে জড়ো করতে এবং ঘটনার বিবরণ দিতে দেখা যায়। লাইভে বাসার বৈদ্যুতিক মিটার পুড়ে যাওয়ার দৃশ্যও ফুটে ওঠে। খবর পেয়ে সদর মডেল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখে। 

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ঘটনাস্থলটি মাহদী হাসানের চাচার বাড়ি। সেখানে একটি টিনের ঘরে স্থাপিত বিদ্যুতের মিটার থেকে একাধিক অটোরিকশা চার্জ দেওয়া হয়। অতিরিক্ত বিদ্যুৎ লোডের কারণে মিটারটি পুড়ে গিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি পুলিশ তদন্ত করছে। ঘটনাটি পেট্রোল বোমা নিক্ষেপ নাকি বৈদ্যুতিক মিটারে অতিরিক্ত লোডের কারণে অগ্নিকাণ্ড, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। 


আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্যসচিব মাহদী হাসানের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে তিনি এ অভিযোগ করেন। 

ফেসবুক লাইভে মাহদী হাসান জানান, দুর্বৃত্তরা প্রথমে তার বাসার টিনের চালে লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। পরে বৈদ্যুতিক মিটার লক্ষ্য করে আরও একটি বোমা ছোড়া হয়। এ সময় তাকে আশপাশের লোকজনকে ডেকে ঘটনাস্থলে জড়ো করতে এবং ঘটনার বিবরণ দিতে দেখা যায়। লাইভে বাসার বৈদ্যুতিক মিটার পুড়ে যাওয়ার দৃশ্যও ফুটে ওঠে। খবর পেয়ে সদর মডেল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখে। 

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ঘটনাস্থলটি মাহদী হাসানের চাচার বাড়ি। সেখানে একটি টিনের ঘরে স্থাপিত বিদ্যুতের মিটার থেকে একাধিক অটোরিকশা চার্জ দেওয়া হয়। অতিরিক্ত বিদ্যুৎ লোডের কারণে মিটারটি পুড়ে গিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি পুলিশ তদন্ত করছে। ঘটনাটি পেট্রোল বোমা নিক্ষেপ নাকি বৈদ্যুতিক মিটারে অতিরিক্ত লোডের কারণে অগ্নিকাণ্ড, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। 



সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত