রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর পেছনের চাকায় পিষ্ট করে মুকুল মিয়া (৩৩) ও শাকিব হোসেন (২৬) নামের দুই চাচা-ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারসহ দুজনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলার তারাগঞ্জ ছেড়ে সৈয়দপুর যাওয়ার পথে জিগাতলা নামক স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মুকুল মিয়া নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়া পাড়ার কালু মিয়ার ছেলে এবং শাকিব হোসেন একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে। সম্পর্কে তারা প্রতিবেশী চাচা-ভাতিজা।
নিহতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মুকুল ও শাকিব কুমিল্লায় রাজমিস্ত্রীর কাজ করতেন। সেখান থেকে ‘সাইমুন ক্লাসিক’ নামের একটি যাত্রীবাহী বাসে করে তারা নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ভাড়া ও অন্যান্য বিষয়ে বাসের হেলপার ও দায়িত্বে থাকা লোকজনের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা শুরু হয়।
নিহতদের বাবা কালু মিয়া ও লোকমান বসুনিয়াসহ স্বজনদের জোরালো অভিযোগ, নিহতদের কাছে থাকা উপার্জনের মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই মূলত এই ঝগড়া-বিবাদের সৃষ্টি করা হয়েছিল। সেই ক্ষোভ ও পরিকল্পনার জের ধরেই তাঁদের চলন্ত বাস থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়া হয়। এতে ওই বাসেরই পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ঘটনার পরপরই পুলিশ বাসটি জব্দ করে এবং অভিযুক্ত চালক জয়নাল ও হেলপার সপিকসহ দুজনকে আটক করে তারাগঞ্জ থানা হেফাজতে নিয়েছে।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ এবং অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন