বাংলাদেশের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নামার আগে হামজা দেওয়ান চৌধুরীকে ঘিরেই বিশেষ পরিকল্পনা সাজিয়েছিল পাকিস্তান। বাংলাদেশের অভিজ্ঞ এই মিডফিল্ডার যেন বল পেয়ে খেলার নিয়ন্ত্রণ নিতে না পারেন, সে জন্য তার জায়গা সীমিত করে রাখার কৌশল নিয়েছিল দলটি। পরিকল্পনা সফল হয়েছে বলে মনে করছেন পাকিস্তানের প্রধান কোচ নলবার্তো সোলানো।
শনিবার জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সোলানো জানান, হামজাকে স্বাধীনভাবে খেলার সুযোগ না দেওয়াই ছিল তাদের অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, ‘আমরা জানতাম, বাংলাদেশের দলে হামজা আছে। সে দারুণ একজন খেলোয়াড় এবং দলের সবচেয়ে অভিজ্ঞদের একজন। আমরা তাকে বল পায়ে স্বাধীনভাবে খেলতে দিতে চাইনি। সে যেন জায়গা না পায়, সেটাই ছিল আমাদের পরিকল্পনার অংশ। সে খুব বেশি বল পায়নি, কারণ আমরা তার জায়গাটা আটকে রেখেছিলাম।’
বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই বিবেচনা করেছিলেন সোলানো। তবে ম্যাচের আগে নেওয়া কৌশল খেলোয়াড়েরা মাঠে যথাযথভাবে প্রয়োগ করায় সন্তুষ্ট তিনি। পুরো ম্যাচে দলের পারফরম্যান্সের প্রশংসা করে পাকিস্তান কোচ বলেন, ‘বাংলাদেশ খুব ভালো দল। তাদের অভিজ্ঞ খেলোয়াড় আছে। আমরা জানতাম, ম্যাচটি কঠিন হবে। তবে প্রতিপক্ষের জন্য ম্যাচটা কঠিন করে তুলতে আমাদের যে পরিকল্পনা ছিল, তা দারুণভাবে কাজে দিয়েছে।’
ম্যাচের ৮৬ মিনিটে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলের সুযোগ কাজে লাগিয়ে আবদুল সামাদ পাকিস্তানকে এগিয়ে দেন। গোলরক্ষকের এমন ভুলের প্রত্যাশা করেছিলেন কি না, জানতে চাইলে সোলানো বলেন, ‘না, এটা খেলারই অংশ। কখনো কখনো এমন ভুল হয়। দুই দলই গোলের সুযোগ তৈরি করেছে। ম্যাচের একটা পর্যায়ে মনে হচ্ছিল যেকোনো দল জিততে পারে। তবে আমরা রক্ষণে জমাট ছিলাম। আমার মনে হয়, বাংলাদেশ দু-একটি পরিষ্কার সুযোগ পেয়েছিল। আমরা নিজেদের পরিকল্পনায় অটল ছিলাম।’
প্রায় এক বছর দুই মাস ধরে পাকিস্তান জাতীয় দলের দায়িত্ব পালন করছেন সোলানো। এই সময়ে মালদ্বীপে ডায়মন্ড জুবিলি প্রতিযোগিতায় শিরোপা জয়ের পাশাপাশি আসিয়ান কাপেও দল ভালো করেছে বলে জানান তিনি।
পাকিস্তানে এখনো পেশাদার লিগ না থাকলেও খেলোয়াড়দের পরিশ্রম ও উন্নতিতে সন্তুষ্ট কোচ। তার মতে, ধীরে ধীরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হিসেবে নিজেদের গড়ে তুলছে পাকিস্তান।
ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে কয়েক দিনের বিশ্রাম পাচ্ছে পাকিস্তান। গ্রুপ পর্বে ভারতের কাছে ৩-২ গোলে হারলেও শিরোপার লড়াই নিয়ে আত্মবিশ্বাসী সোলানো।
প্রতিপক্ষের শক্তি বা দুর্বলতা নিয়ে বেশি না ভেবে নিজেদের খেলায় মনোযোগ দিতে চান তিনি। ফাইনাল নিয়ে পাকিস্তান কোচের ভাষ্য, ‘ফাইনালটি দারুণ হবে। আমাদের মাঠে নিজেদের প্রমাণ করতে হবে। আমরা ভারতের বিপক্ষে কঠিন একটি ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছি।’

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন