সংবাদ
সংবাদ

ভুলের দায় নিয়ে সমর্থকদের কাছে শ্রাবণের ক্ষমা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম

ভুলের দায় নিয়ে সমর্থকদের কাছে শ্রাবণের ক্ষমা

পাকিস্তানের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শেষ মুহূর্তের এক ভুলে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছিল। ম্যাচের ৮৬ মিনিটে গোল হজম করে ১-০ ব্যবধানে হারে স্বাগতিকরা। সেই গোলের সূত্রপাত হয়েছিল গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুল থেকে। এবার নিজের ভুলের দায় স্বীকার করে সমর্থক, সতীর্থ ও কোচদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ দিকে আবদুস সামাদ শাহজাদের গোলে এগিয়ে যায় পাকিস্তান। পুরো ম্যাচে কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করলেও শেষ মুহূর্তের ভুলটি আর শুধরে নেওয়ার সুযোগ পাননি শ্রাবণ। ওই গোলেই প্রথমবারের মতো সাফের ফাইনালে ওঠে পাকিস্তান, আর টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় বাংলাদেশকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রাবণের আক্ষেপ

ম্যাচের পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হতাশার কথা তুলে ধরেন বাংলাদেশের এই গোলরক্ষক। সমর্থকদের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নেওয়ার স্বপ্ন থাকলেও শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

শ্রাবণ লেখেন, ‘গত রাতে স্বপ্ন দেখেছিলাম, আপনাদের সবার সঙ্গে আনন্দ উদ্‌যাপন করব। কিন্তু ভারাক্রান্ত হৃদয়ে এসব কথা লিখতে হবে, তা ভাবিনি।’

নিজের ভুলের প্রভাব বুঝতে পারছেন জানিয়ে তিনি আরও বলেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত ভুল সবকিছু বদলে দিয়েছে। আমি জানি, এতে কতটা হতাশার সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে বেদনাদায়ক শিক্ষা হিসেবে নিচ্ছি। সতীর্থ, কোচ এবং প্রতিটি সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ।’

শ্রাবণের পাশে অধিনায়ক ও কোচ

গোল হজমের ঘটনায় শ্রাবণকে এককভাবে দায়ী করতে রাজি নন বাংলাদেশ অধিনায়ক হামজা চৌধুরী। ম্যাচ শেষে তিনি বলেন, দলের কোনো একজনকে দোষারোপ করা উচিত নয়।

প্রধান কোচ থমাস ডুলিও তরুণ গোলরক্ষকের পাশে দাঁড়িয়েছেন। তাঁর মতে, ফুটবলাররা রোবট নন, তাঁদেরও ভুল হতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ভুলের দায় নিয়ে সমর্থকদের কাছে শ্রাবণের ক্ষমা

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত