সংবাদ
সংবাদ

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বৃহস্পতিবার

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯ এএম

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বৃহস্পতিবার
ছবি : সংগৃহীত

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে করা মামলার রায় আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষণা করতে যাচ্ছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক আইনের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এই রায় ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেনি আইসিজে। ফলে মিয়ানমারের বিরুদ্ধে এই রায় আন্তর্জাতিক বিচারব্যবস্থায় নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে। একই সঙ্গে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলার বিচারপ্রক্রিয়াতেও এর প্রভাব পড়তে পারে।

২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়ন ও সামরিক অভিযানের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন কয়েক লাখ রোহিঙ্গা। হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও নির্যাতনের শিকার হয়ে বাস্তুচ্যুত হন তাঁরা। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।

মামলার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো গণহত্যার উদ্দেশ্য প্রমাণ করা। আন্তর্জাতিক আইন অনুযায়ী, কোনো জাতিগত, জাতীয়, বর্ণগত বা ধর্মীয় জনগোষ্ঠীকে সম্পূর্ণ কিংবা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্যে অপরাধ সংঘটিত হয়েছে কি না, তা প্রতিষ্ঠা করতে হয়।

রোহিঙ্গা নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতিনিধিত্বকারী সংগঠন লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইডের প্রতিষ্ঠাতা আন্তোনিয়া মুলভি বলেছেন, মিয়ানমারের বিরুদ্ধে পূর্ণাঙ্গ দায় নির্ধারণের বিষয়ে তিনি সতর্ক আশাবাদী। তাঁর মতে, রোহিঙ্গা গ্রামগুলোতে একই ধরনের হামলা, নির্বিচার হত্যা, অগ্নিসংযোগ, নারী-পুরুষকে আলাদা করা এবং যৌন সহিংসতার ধারাবাহিকতা গণহত্যার উদ্দেশ্য প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এবারের মামলায় বিশেষ গুরুত্ব পাচ্ছে ধর্ষণ ও যৌন সহিংসতার বিষয়টি। মুলভির মতে, নারীদের ওপর যৌন নির্যাতন, যৌনাঙ্গ বিকৃত করা এবং মুখে কামড় দেওয়ার মতো সহিংসতার পেছনে ভুক্তভোগীদের চিহ্নিত করা ও জনগোষ্ঠীর বংশবিস্তার বাধাগ্রস্ত করার উদ্দেশ্য থাকতে পারে।

গত জানুয়ারিতে বাংলাদেশ থেকে যাওয়া কয়েকজন রোহিঙ্গা শরণার্থী হেগে আইসিজের রুদ্ধদ্বার শুনানিতে সাক্ষ্য দেন। তাঁদের একজনের সন্তানকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ছুরিকাঘাতের পর আগুনে নিক্ষেপ করা হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনজীবী দল।

তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, ২০১৭ সালে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে নিরাপত্তা বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেছিল।

উল্লেখ্য, কয়েক দশক ধরেই মিয়ানমারে নাগরিকত্বহীনতা, বৈষম্য ও নানা ধরনের নিপীড়নের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠী। বর্তমানে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন। অন্যদিকে মিয়ানমারে রোহিঙ্গাদের সংখ্যা ছয় লাখের কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই মামলার রায় শুধু মিয়ানমার বা রোহিঙ্গাদের জন্য নয়, আন্তর্জাতিক পর্যায়ে গণহত্যার বিচার ও রাষ্ট্রের দায় নির্ধারণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার করা ইসরায়েলবিরোধী গণহত্যা মামলার ক্ষেত্রে আইসিজের আইনি অবস্থান বোঝার জন্যও রায়টি তাৎপর্যপূর্ণ হতে পারে।

দীর্ঘদিনের নিপীড়ন ও বাস্তুচ্যুতির অবসান এবং নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার প্রত্যাশায় রয়েছেন রোহিঙ্গারা। তাদের প্রত্যাশা, আদালতের রায় শুধু আন্তর্জাতিক স্বীকৃতি নয়, নিজেদের অধিকার, নাগরিকত্ব ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার পথও তৈরি করবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বৃহস্পতিবার

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত