ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমার আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে স্টেশন লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
বারবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাত আনুমানিক তিনটার দিকে হঠাৎ একদল দুর্বৃত্ত স্টেশন অফিস রুমের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। নিক্ষিপ্ত বোমার আঘাতে কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে সৌভাগ্যবশত ওই সময় অফিসের ভেতরে লোকজন অবস্থান করায় তারা দ্রুত তৎপর হয়ে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।
তিনি আরও জানান, হামলার সময় অফিস রুমের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় ভেতরে থাকা কর্মচারী, মূল্যবান আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সম্পূর্ণ সুরক্ষিত থাকে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বিষয়টি সঙ্গে সঙ্গেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, রাতে বারবাজার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তরা ককটেল বা পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িত দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন