সংবাদ
সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০২:৪২ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
ছবি : সংবাদ

সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়নসহ চার দফা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করে বিক্ষোভ সমাবেশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়। 

আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা জানান, আওয়ামী আমলে চাকরিচ্যুত হওয়া এই বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারী দীর্ঘ আইনি লড়াই শেষে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাদের চাকরি ফিরে পান। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরও চাকুরির ধারাবাহিকতা, পদোন্নতি, চাকরিচ্যুত থাকাকালীন ১৪ বছরের বকেয়া পাওনাদি এবং অন্যান্য সুযোগ-সুবিধা থেকে তারা এখনো বঞ্চিত রয়েছেন। বারবার দাবি জানানোর পরও কোনো সুরাহা না হওয়ায় তারা বাধ্য হয়ে এই আন্দোলনে নেমেছেন।  

রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে কর্মবিরতি পালনের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীরা একাডেমিক ভবন, প্রশাসনিক ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিক্ষোভ মিছিল করেন। 

মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের ভিসি (ভাইস চ্যান্সেলর) দপ্তরের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মিয়া হোসেন রানার সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক মো. আকরাম হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক তারিকুল ইসলাম, উপ-রেজিস্ট্রার তৌফিক আজিজ জিয়া, সহকারী কলেজ পরিদর্শক মো. মিয়াজ উদ্দিন, উপ-কলেজ পরিদর্শক হাবিবা ফাতেমা শম্পা, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আলমগীর হোসেন এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আফজাল হোসেন প্রমুখ।  

সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে তাদের চার দফা দাবি বাস্তবায়ন করা না হলে ভাইস চ্যান্সেলরের কার্যালয় ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত