৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ের ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা।
বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ১৪টি এবং সংশোধিত দুটি। এবারের সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সবচেয়ে বেশি সাতটি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্প অনুমোদন পেয়েছে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে চারটিই জয়পুরহাট জেলায় বাস্তবায়িত হবে, যাতে মোট ব্যয় হবে ৩ হাজার ৩৪৪ কোটি টাকা। জয়পুরহাট-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর জেলায় ১ হাজার ৯৩৭ কোটি টাকা ব্যয়ে মোকামতলা-কালাই-জয়পুরহাট মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
সরকারি অর্থায়নে নভেম্বর ২০২৬ থেকে জুন ২০৩০ মেয়াদে নতুন এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এছাড়া ৩৩১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধন) অনুমোদন পেয়েছে, যা জানুয়ারি ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৮ সাল নাগাদ চলবে।
এর পাশাপাশি ৬৪৮ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প এবং ৪৭২ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে জয়পুরহাট সড়ক বিভাগাধীন তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সারাদেশেই সড়ক অবকাঠামোর বেহাল দশা থাকলেও এবার জয়পুরহাট জেলাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, অতীতেও প্রভাবশালী মন্ত্রী ও আমলাদের নিজ এলাকায় প্রকল্প নেওয়ার প্রবণতা ছিল। এর আগে প্রতি একনেক সভায় কুমিল্লা জেলায় সাবেক পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্প অনুমোদন করিয়ে নিতেন। সুনামগঞ্জকে প্রথম অগ্রাধিকার দিতেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং চুয়াডাঙ্গা-মেহেরপুর রেলপথসহ একাধিক প্রকল্প অনুমোদন পেয়েছিল সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের নিজ জেলা মেহেরপুরে।
এছাড়া গত আওয়ামী লীগ সরকারের সময় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ৪ হাজার ১৭৪ কোটি টাকার মেঘনা ধোনাগোদা নদীর ওপর ঝুলন্ত সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন করে নিয়েছিলেন, যা পরবর্তীতে বাদ দেওয়া হয়েছে। সাবেক মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনও অনুমোদন করিয়ে নিয়েছিলেন আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতু।
কোনো মন্ত্রী, এমপি বা প্রভাবশালী ব্যক্তির এলাকাকে বিশেষ গুরুত্ব না দিয়ে যেখানে প্রকৃতভাবে প্রয়োজন সেখানে প্রকল্প গ্রহণের সুপারিশ করেছেন অর্থনীতিবিদরা। এ প্রসঙ্গে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরি বলেন, ‘উন্নয়ন কর্মকাণ্ড সমবণ্ঠন হতে হবে। যেখানে সবচেয়ে বেশি দরকার সেখানে গুরুত্ব দেওয়া উচিত। যেখানে সুবিধা কম, সেখানে সুবিধা দেওয়া উচিত, ব্যালান্স উন্নয়ন জরুরি। সব মানুষ যেন সমান সুবিধা পেতে পারে। পিছিয়ে পড়া এলাকায় গুরুত্ব দিতে হবে। সামগ্রিকভাবে নীতি পালন উচিত। ব্যক্তি বা এলাকার অতিরিক্ত বায়াসনেস দেখানো উচিত নয়। সরকারের উচিত গোটা দেশের উন্নয়ন করা। সব এলাকায় সমভাবে প্রকল্প বণ্ঠন করা উচিত। অনেক আমলা চাইবে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর এলাকায় একটা প্রকল্প দিয়ে তার কাছ থেকে সুবিধা নিতে। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে।’

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন