সংবাদ
সংবাদ

ঋণ নয়, আইএমএফের নতুন কাঠামোয় ঢুকছে বাংলাদেশ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম

ঋণ নয়, আইএমএফের নতুন কাঠামোয় ঢুকছে বাংলাদেশ
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

আগামী ফেব্রুয়ারির মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন প্রোগ্রামে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। তবে এটি আগের ঋণ কর্মসূচির সরল ধারাবাহিকতা নয়—সরকার এটিকে দেখছে ‘নতুন অর্থায়ন কাঠামো’ হিসেবে, যা দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও নির্বাচিত সরকারের অগ্রাধিকারের সঙ্গে সমন্বয় করে তৈরি হচ্ছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আইএমএফের সঙ্গে সম্পর্ক বন্ধ করার কোনো সিদ্ধান্ত সরকারের নেই; বরং দুটি ওয়ার্কিং গ্রুপ শর্তগুলোর সঙ্গে সরকারের পঞ্চবার্ষিক পরিকল্পনার সমন্বয়ের কাজ করছে, যা জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে।

রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এডিবির আয়োজনে দুই দিনের আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এ কথা জানান।

গত অক্টোবরে অর্থমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশ আইএমএফের ঋণ কর্মসূচি ‘বাতিল’ করেছে এবং সংস্থার শর্তগুলো ‘গ্রহণযোগ্য নয়’। ওই বক্তব্যের পর নতুন প্রোগ্রাম নিয়ে প্রশ্ন উঠেছিল- তাহলে বাংলাদেশ কী করতে যাচ্ছে?

এবারের সম্মেলনে অর্থমন্ত্রী সেই প্রশ্নের সুরাহা দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন, আগের কর্মসূচি (যা ২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের আমলে স্বাক্ষরিত হয়েছিল) থেকে সরে আসার কারণ ছিল এর কিছু শর্ত নির্বাচিত সরকারের পক্ষে বাস্তবায়ন করা কঠিন। নতুন প্রোগ্রাম হবে ভিন্ন ভিত্তিতে- সরকারের নিজস্ব পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে।

অর্থমন্ত্রীর ভাষায়, এটি আইএমএফের সঙ্গে একটি নতুন ঋণ ও অর্থায়ন কাঠামো (নিউ ফাইন্যান্সিং ফ্রেমওয়ার্ক)। দুটি ওয়ার্কিং গ্রুপ বর্তমানে সরকারের অগ্রাধিকার ও আইএমএফের শর্তের মধ্যে পার্থক্য দূর করার কাজ করছে। প্রতিবেদন অনুযায়ী, আলোচনায় বিনিময় হার ব্যবস্থাপনা, ব্যাংকিং খাত সংস্কার, জ্বালানি ও সারের ভর্তুকি কমানো এবং রাজস্ব আদায় বৃদ্ধির বিষয়গুলো রয়েছে।

নতুন ঋণের পরিমাণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিভিন্ন সূত্রে ৪৫০ থেকে ৫০০ কোটি ডলারের কথা উঠেছে , তবে অর্থমন্ত্রী এ বিষয়ে নিশ্চিত কিছু বলেননি। তিনি বলেছেন, ‘আশা করছি ওয়ার্কিং গ্রুপের কাজ জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে। এ সময়ের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। এভ্রিথিং উইল বি অন।’

অর্থমন্ত্রী জোর দিয়ে বলেছেন, আইএমএফের শর্তের কারণে সরকার পিছিয়ে যায়নি। তিনি বলেন, ‘আগের প্রোগ্রাম বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় আইএমএফের যে প্রোগ্রাম হয়েছে, সেখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো নির্বাচিত সরকারের জন্য সে কাজগুলো করা সম্ভব না।’ তার যুক্তি, রাতারাতি সংস্কার করতে গেলে জনগণকে ভুগতে হবে, অর্থনীতি ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।

তিনি আরও বলেন, ‘বিশ্বে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। এটা মাথায় রেখে অর্থনৈতিক ফ্রেমওয়ার্ক অ্যালাইন করতে হবে। পঞ্চবার্ষিকী উন্নয়ন প্রোগ্রামের সঙ্গে সবাই অ্যালাইন হচ্ছে। বিশ্বব্যাংক হচ্ছে, এডিবি হয়েছে, জাইকা হচ্ছে। সব অংশীদার আমাদের প্রোগ্রামের সঙ্গে অ্যালাইন না হলে কাজগুলো আমরা করতে পারব না এবং আইএমএফও অ্যালাইন হচ্ছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ঋণ নয়, আইএমএফের নতুন কাঠামোয় ঢুকছে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত