সংবাদ
সংবাদ

স্বর্ণপদক পেল শাহজালাল ইসলামী ব্যাংক


সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৫ পিএম

স্বর্ণপদক পেল শাহজালাল ইসলামী ব্যাংক
করপোরেট সুশাসনে উৎকর্ষের স্বীকৃতি: গোল্ড অ্যাওয়ার্ড পেল শাহজালাল ইসলামী ব্যাংক

করপোরেট সুশাসনে উৎকর্ষ সাধন এবং সামগ্রিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৫-এ ইসলামিক ব্যাংকিং কোম্পানি ক্যাটাগরিতে স্বর্ণপদক (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।

গত ১২ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) ১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৫-এর আয়োজন করে।

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাজাহান এফসিএস, শাহজালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম ও মো. জাফর ছাদেক এফসিএ এবং ব্যাংকের কোম্পানি সচিব মো. আবুল বাশার।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


স্বর্ণপদক পেল শাহজালাল ইসলামী ব্যাংক

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

করপোরেট সুশাসনে উৎকর্ষ সাধন এবং সামগ্রিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৫-এ ইসলামিক ব্যাংকিং কোম্পানি ক্যাটাগরিতে স্বর্ণপদক (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।

গত ১২ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) ১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৫-এর আয়োজন করে।

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাজাহান এফসিএস, শাহজালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম ও মো. জাফর ছাদেক এফসিএ এবং ব্যাংকের কোম্পানি সচিব মো. আবুল বাশার।



সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত