সরকারের দুর্নীতির কারণে উদ্যোক্তাদের যে সমস্যা তৈরি হয়, তার দায় শ্রমিকেরা কম মজুরি নিয়ে কেন বহন করবেন, এমন প্রশ্ন তুলেছেন সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
তিনি বলেন, “সরকার আমার ওপর দুর্নীতি করে, সে জন্য আমি শ্রমিককে ন্যায্য মজুরি দেবো না; এটা কোনো যুক্তি হতে পারে না। সরকারের দুর্নীতি দূর করার দায়িত্ব শ্রমিকের নয়। মেহনতি মানুষের কষ্টের অর্থে আমরা আমাদের দুর্নীতির ভর্তুকি দেবো, এটা এই সমাজে চলতে পারে না।”
বুধবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা নৈতিক ও অর্থনৈতিক, দুই দিক থেকেই জরুরি। তৈরি পোশাকশিল্পের ওপর অতিরিক্ত নির্ভরতা দেশের অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি চামড়া ও ওষুধসহ অন্যান্য রপ্তানিমুখী শিল্পে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।
তার মতে, অর্থনীতিতে বর্তমানে এক ধরনের নিম্নচাপ চলছে, তবে সরকারের দুর্নীতি ও সুশাসনের ঘাটতির দায় শ্রমিকদের ওপর চাপিয়ে দেওয়া যায় না। উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, “তারা রাজনৈতিক নেতাদের পৃষ্ঠপোষকতা করেন, নির্বাচনে অর্থায়ন করেন। তাহলে তাদের কাছ থেকে দুর্নীতিমুক্ত ও সুশাসিত অর্থনীতি আদায় করতে পারবেন না কেন?”
অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রীর কাছ থেকে সংসদে নিয়মিত তথ্যভিত্তিক বিবৃতি না পাওয়ার সমালোচনা করেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি অভিযোগ করেন, শ্রম পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিগুলোর কার্যকর আলোচনা চোখে পড়েনি এবং শ্রম মন্ত্রণালয়ের বদলে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে উত্তর দিতে দেখা গেছে।
সরকারি কর্মচারীদের বেতনকাঠামো নির্ধারণের উদ্যোগ নেওয়া হলেও শ্রমিকদের মজুরি নির্ধারণে বিলম্বকে তিনি রাজনৈতিকভাবে অবিবেচনাপ্রসূত বলে মন্তব্য করেন। তার ভাষায়, “নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর আট-নয় মাস পার হলেও যেসব বিষয়ে সরকারের বিশেষ মনোযোগ দেওয়ার কথা ছিল এবং যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলোর বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি দেখতে পাচ্ছি না।”
বেশি মজুরি দিলে কারখানা বন্ধ হয়ে যায়; মালিকদের এমন অভিযোগের জবাবে সিপিডির আরেক ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, “একটি কারখানা শুধু মজুরি দিয়ে চলে না। ম্যানেজমেন্ট, অর্ডার পাওয়া, মার্চেন্ডাইজিং অনেক বিষয় জড়িত থাকে। সুতরাং মজুরির কারণে বন্ধ হয়েছে, এটা বলা মুশকিল।”
তিনি উল্লেখ করেন, এর আগে মজুরি আট হাজার থেকে ১২ হাজার টাকা হওয়ার পরও ব্র্যান্ড ও বায়াররা তা সামলে নিয়েছিল। সরকারি নানা হয়রানির কারণে উদ্যোক্তাদের ১২ শতাংশ ব্যয় বাড়ে জানিয়ে তিনি বলেন, সামগ্রিক ব্যবস্থাপনা ঠিক করতে পারলে এবং ব্র্যান্ড বায়ারদের চাপে রাখলে উদ্যোক্তাদের মজুরি দেওয়ার সক্ষমতা বাড়বে। ব্রিফিংয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন