সংবাদ
সংবাদ

বিশ্ববাজারে এক বছরের সর্বনিম্ন পর্যায়ে সোনার দাম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম

বিশ্ববাজারে এক বছরের সর্বনিম্ন পর্যায়ে সোনার দাম
ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে সোনার দাম এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। বুধবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুটির দাম ২ শতাংশের বেশি কমেছে। যুক্তরাষ্ট্রের শক্তিশালী ডলার এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনাই এই বড় পতনের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

বুধবার সন্ধ্যার দিকে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ২ দশমিক ৩৭ শতাংশ কমে ৩ হাজার ৭৬৭ ডলারে নেমে আসে। এর আগে দিনের লেনদেনে দাম নেমে ৩ হাজার ৭৫৭ ডলারে পৌঁছায়, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। চলতি মাসের ৪ নভেম্বর প্রতি আউন্স সোনার দাম ছিল ৪ হাজার ১০২ ডলার। এই হিসাবে মাত্র গত ১৪ দিনে প্রতি আউন্স সোনায় দাম কমেছে ৩৩৫ ডলার। বিশ্ববাজারে সোনা আউন্স হিসেবে লেনদেন হয়, যেখানে এক আউন্স সোনায় ২৮ দশমিক ৩৫ গ্রাম বা ২ দশমিক ৪৩ ভরি সোনা থাকে।

মুদ্রাবাজারে ডলারের বিনিময়মূল্য বর্তমানে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে। ডলারের এই ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের জন্য ডলারে মূল্য নির্ধারিত সোনা কেনা আগের চেয়ে অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠেছে।

বাজার পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে সুইসকোটের বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, শক্তিশালী ডলার এবং আগামী কয়েক মাসে ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা সোনার দামের ওপর চাপ তৈরি করছে। মূলত বিনিয়োগকারীরা সুদবাহী সম্পদের দিকে ঝুঁকতে থাকায় সোনার চাহিদায় কিছুটা ভাটা পড়েছে।

মঙ্গলবার ফেডারেল রিজার্ভের শীর্ষ কর্মকর্তাদের বক্তব্যেও আগামীতে সুদের হার বাড়ানোর স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস বলেছেন, মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংককে আবারও সুদের হার বাড়াতে হতে পারে।

একই সুরে কথা বলেছেন সেন্ট লুইস ফেডের প্রেসিডেন্ট আলবার্তো মুসালেম। তার মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আরও কয়েক দফা সুদের হার বাড়ানোর প্রয়োজন হতে পারে। এদিকে সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা দেখছেন বাজারের ৯৫ শতাংশ অংশগ্রহণকারী। এছাড়া ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা দেখছেন প্রায় ৫ শতাংশ অংশগ্রহণকারী।

সোনার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বড় ধরনের দরপতন হয়েছে রুপার দামেও। বুধবার স্পট মার্কেটে প্রতি আউন্স রুপার দাম ৩ দশমিক ৪ শতাংশ কমে ৪৫ ডলার ৭৯ সেন্টে নেমে এসেছে। দিনের লেনদেনে রুপার এই দাম ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। বিশ্ববাজারে মূল্যবান ধাতুর এই টানা দরপতন স্থানীয় বাজারগুলোতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বিশ্ববাজারে এক বছরের সর্বনিম্ন পর্যায়ে সোনার দাম

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত