সংবাদ
সংবাদ

শেয়ারবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১২ পিএম

শেয়ারবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন
ছবি : সংগৃহীত

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকলেও প্রধান মূল্যসূচক বেড়েছে। তবে বাজারটিতে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ফলে সেখানে মূল্যসূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে। এর মাধ্যমে চলতি সপ্তাহের প্রথম চার কার্যদিবসেই দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকল।

এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। তবে লেনদেনের শেষ দিকে এক শ্রেণির বিনিয়োগকারী শেয়ার বিক্রির চাপ বাড়িয়ে দেন। এতে দাম বাড়ার তালিকা থেকে বেশ কিছু প্রতিষ্ঠান দাম কমার তালিকায় চলে আসে এবং পতনের তালিকা বড় হয়। অবশ্য এরপরও ডিএসইর প্রধান মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়। দিন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে ১৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, বিপরীতে কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির দাম।

ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭১টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ৯৪টির দাম কমেছে এবং ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ২০টি কোম্পানির শেয়ারের দাম বাড়ার বিপরীতে ৩৮টির কমেছে এবং ৪টির দাম অপরিবর্তিত রয়েছে। বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান পাওয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৮টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। এছাড়া ৮টি মিউচুয়াল ফান্ডের দাম বাড়ার বিপরীতে ১১টির কমেছে এবং ১২টির দাম অপরিবর্তিত রয়েছে।

দাম কমার তালিকা বড় হওয়ার পরও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫০০ পয়েন্টে দাঁড়িয়েছে। বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৮ পয়েন্টে উঠে এসেছে।

তবে ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৫২ পয়েন্ট কমে ১ হাজার ৭৪ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮১৯ কোটি ৯০ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৯৩৯ কোটি ৭ লাখ টাকার তুলনায় ১১৯ কোটি ১৭ লাখ টাকা কম।

ডিএসইর লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে মালেক স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির ৩৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংকের লেনদেন হয়েছে ২৪ কোটি ৬০ লাখ টাকা এবং ২৩ কোটি ২৬ লাখ টাকার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে শাহজিবাজার পাওয়ার।

এছাড়া লেনদেনের শীর্ষ দশের তালিকায় রয়েছে ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ডরিন পাওয়ার, শাহিনপুকুর সিরামিক, সিটি ব্যাংক এবং বারাকা পতেঙ্গা পাওয়ার।

অন্য শেয়ারবাজার সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৭০টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৬টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৫৯টির দাম কমেছে এবং ২৫টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৮ কোটি ৬০ লাখ টাকা, যা আগের কার্যদিবসে ছিল ৬ কোটি ৮১ লাখ টাকা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

শেয়ারবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত