সংবাদ
সংবাদ

সাজেকে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি, অস্বীকার সজীব চাকমার

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পিএম

সাজেকে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি, অস্বীকার সজীব চাকমার
সাজেক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের মাচালং এলাকায় সেনাবাহিনীর একটি টহল দলের সঙ্গে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যদের গোলাগুলির খবর পাওয়া গেছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত মাচালংয়ের ১৪ কিলোমিটার এলাকায় থেমে থেমে কয়েক দফা গোলাগুলি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সূত্র জানায়, সকালে মাচালংয়ের ১৪ কিলোমিটার এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল নিয়মিত অভিযান পরিচালনা করছিল। এ সময় আগে থেকে অবস্থান নেওয়া জেএসএসের সশস্ত্র সদস্যরা টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

জবাবে সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনার পর ওই এলাকায় সশস্ত্র সদস্যদের অবস্থান রয়েছে- এমন সন্দেহে স্থানীয় একটি জুমঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে প্রকাশ।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘গত কয়েক দিন ধরেই সাজেকের বিভিন্ন এলাকায় গুলির শব্দ শোনা যাচ্ছে। শনিবার সকাল ৯টা থেকে মাচালং এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের থেমে থেমে গোলাগুলির খবর পাওয়া গেছে। তবে এতে কেউ হতাহত হননি।’

এ ছাড়া রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

এদিকে, গোলাগুলির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। সংগঠনটির কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক এবং মুখপাত্র সজীব চাকমা বলেন, ‘সাজেক এলাকায় গোলাগুলির কোনো খবর আমাদের জানা নেই। মাচালং এলাকায় আমাদের কোনো দলও অবস্থান করছে না। আর গোলাগুলি হলেও এ ঘটনার সঙ্গে জনসংহতি সমিতির কোনো সম্পৃক্ততা নেই। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা।’

দুর্গম পাহাড়ি এলাকায় ফের গোলাগুলির খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত, সাজেক ইউনিয়ন থেকে জেএসএসের ‘সশস্ত্র’ সদস্যদের প্রত্যাহারের দাবিতে ইউপিডিএফ-সমর্থিত স্থানীয় দুটি সংগঠন কয়েক দফায় সড়ক অবরোধের ডাক দেয়। টানা অবরোধের কারণে সাজেক পর্যটনকেন্দ্র সড়কে এখনো যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এর আগে গত ২২ অক্টোবর সাজেকের উজোবাজারে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের এবং ৩১ অক্টোবর ও ১ নভেম্বর ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলির খবর পাওয়া যায়। তবে প্রতিটি ঘটনাই সংশ্লিষ্ট সংগঠনগুলো অস্বীকার করে আসছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সাজেকে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি, অস্বীকার সজীব চাকমার

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত