সংবাদ
সংবাদ

৩৮ ক্রিকেটার নিয়ে পিসিবির নতুন চুক্তির তালিকা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম

৩৮ ক্রিকেটার নিয়ে পিসিবির নতুন চুক্তির তালিকা

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি সাবেক দুই অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও শান মাসুদের। চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন ওপেনার ইমাম-উল-হকও। শনিবার প্রকাশিত নতুন তালিকায় মোট ৩৮ জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছে বোর্ড।

আগের চুক্তির মেয়াদ শেষ হয়েছিল ৩০ জুন। এরপর দীর্ঘ সময় নতুন চুক্তির ঘোষণা না এলেও এবার ভিন্ন কাঠামোয় তালিকা প্রকাশ করেছে পিসিবি। আগের পদ্ধতির পরিবর্তে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণ অনুযায়ী ক্রিকেটারদের আলাদা ক্যাটাগরিতে রাখা হয়েছে। তবে এসব বিভাগের জন্য নির্ধারিত পারিশ্রমিকের অঙ্ক জানানো হয়নি।

সংস্করণভিত্তিক চুক্তিতে কারা

টেস্ট ও ওয়ানডে - দুই সংস্করণেই চুক্তি পেয়েছেন মাত্র দুজন ক্রিকেটার। তারা হলেন টেস্ট অধিনায়ক বাবর আজম ও সালমান আলী আগা।

শুধু টেস্টের চুক্তিতে রয়েছেন আজান আওয়াইস, সাজিদ খান, মোহাম্মদ আব্বাস ও সৌদ শাকিল।

ওয়ানডে এবং টি-টোয়েন্টি - উভয় সংস্করণের চুক্তিতে জায়গা পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফাখর জামান, ফাহিম আশরাফ ও হারিস রউফ। ওয়ানডে দলের অধিনায়ক শাহিনকে রাখা হয়েছে এই বিভাগে।

অন্যদিকে, পাকিস্তানের হয়ে সাম্প্রতিক টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচগুলোতে নেতৃত্ব দেওয়া সাহিবজাদা ফারহান পেয়েছেন শুধু এই সংস্করণের চুক্তি। তার সঙ্গে টি-টোয়েন্টি ক্যাটাগরিতে রয়েছেন হাসান নওয়াজ, নাসিম শাহ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, শাদাব খান ও উসমান তারিক।

বাদ পড়ার পেছনে সাম্প্রতিক পারফরম্যান্স

রিজওয়ান, শান মাসুদ ও ইমাম-উল-হকের চুক্তি থেকে বাদ পড়ার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। কিছুদিন আগে টেস্ট অধিনায়কত্ব হারান শান মাসুদ। আর ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর রিজওয়ান ও ইমামকে দেশে ফেরত পাঠানো হয়েছিল।

তবে তালিকা থেকে বাদ পড়েছেন আরও কয়েকজন পরিচিত ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন অলরাউন্ডার আমের জামাল, যিনি শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ভালো পারফরম্যান্স করেছিলেন। চুক্তি পাননি সাইম আইয়ুব, তরুণ পেসার আকিফ জাভেদ এবং স্পিনার আলী উসমানও।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকা আলী উসমানকে পরে দুই টেস্টের স্কোয়াড থেকে সরিয়ে তার জায়গায় আরাফাত মিনহাসকে নেওয়া হয়েছিল। এ ছাড়া সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফর করা পেসার খুররম শাহজাদ এবং মোহাম্মদ আলিও নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই।

উন্নয়ন ক্যাটাগরিতে ১৯ ক্রিকেটার

নতুন চুক্তির তালিকায় সবচেয়ে বেশি ক্রিকেটার রয়েছেন উন্নয়ন বিভাগে। এই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ১৯ জন।

তালিকায় রয়েছেন আবদুল সামাদ, আলি রেজা, মোহাম্মদ তাহা, সাদ মাসুদ, ইমরান রনধাওয়া, শাহজাইব খান, উবাইদ শাহ, আবদুল্লাহ ফজল, ফারহান ইউসুফ, তাইয়্যাব আরিফ, রাজাউল্লাহ, সামির মিনহাস, শামিল হুসেইন, আহমেদ দানিয়াল, হুনাইন শাহ, গাজি ঘোরি, সাকিব খান, সুফিয়ান মুকিম ও সাদ বেগ।

পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা

টেস্ট ও ওয়ানডেঃ বাবর আজম,  সালমান আলী আগা

শুধু টেস্ট:  আজান আওয়াইস, সাজিদ খান,  মোহাম্মদ আব্বাস,  সৌদ শাকিল

ওয়ানডে ও টি-টোয়েন্টি: শাহিন শাহ আফ্রিদি, আবরার আহমেদ, আরাফাত মিনহাস,ফাখর জামান, ফাহিম আশরাফ,হারিস রউফ

শুধু টি-টোয়েন্টি: হাসান নওয়াজ, নাসিম শাহ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা,সাহিবজাদা ফারহান, শাদাব খান,উসমান তারিক

উন্নয়ন ক্যাটাগরি:  আবদুল সামাদ, আলি রেজা, মোহাম্মদ তাহা, সাদ মাসুদ, ইমরান রনধাওয়া,শাহজাইব খান, উবাইদ শাহ, আবদুল্লাহ ফজল, ফারহান ইউসুফ,তাইয়্যাব আরিফ,   রাজাউল্লাহ, সামির মিনহাস, শামিল হুসেইন, আহমেদ দানিয়াল, হুনাইন শাহ,গাজি ঘোরি, সাকিব খান, সুফিয়ান মুকিম,সাদ বেগ

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

৩৮ ক্রিকেটার নিয়ে পিসিবির নতুন চুক্তির তালিকা

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত