সংবাদ
সংবাদ

জাপানে তেলের মজুত তিন গুণ বাড়াচ্ছে সৌদি আরব

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম

জাপানে তেলের মজুত তিন গুণ বাড়াচ্ছে সৌদি আরব

যৌথ তেল মজুত ব্যবস্থার আওতায় জাপানে অপরিশোধিত তেলের মজুত তিন গুণ বাড়াতে সম্মত হয়েছে সৌদি আরব। নতুন এই ব্যবস্থায় জাপানে সর্বোচ্চ ২ কোটি ৪০ লাখ ব্যারেল তেল মজুত রাখবে সৌদি আরব। জাপানের বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

​যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়। এমন পরিস্থিতিতে গত মে মাসে হওয়া চুক্তির আওতায় তেল মজুত ও জ্বালানি সরবরাহব্যবস্থার সহযোগিতা নিয়ে সৌদি আরব ও জাপানের মধ্যে আলোচনা চলছিল। অপরিশোধিত তেলের আমদানির ক্ষেত্রে জাপান হরমুজ প্রণালির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বিঘ্ন ঘটায় দেশটির জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

​জাপানের যৌথ তেল মজুত ব্যবস্থার আওতায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কুয়েত দেশটিতে অপরিশোধিত তেল সংরক্ষণের জন্য ট্যাংক ভাড়া নেয়। এই তিনটি দেশই জাপানের বড় তেল সরবরাহকারী। সাধারণত এ তেল সংরক্ষণাগারগুলো এশিয়ায় বাণিজ্যিক সরবরাহ ও তেল মজুতের কেন্দ্র হিসেবে সংশ্লিষ্ট দেশগুলোর তেল কোম্পানি ব্যবহার করে। তবে জরুরি পরিস্থিতিতে এসব ট্যাংকে রাখা অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে জাপানি তেল কোম্পানিগুলো অগ্রাধিকার পায় বলে দেশটির অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে।

​জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত মার্চ থেকে সৌদি আরবের যেসব তেলের মজুত বাজারে সরবরাহ করা হয়েছে, সেগুলো আবার পূরণ করা শুরু হয়েছে। এর পাশাপাশি জাপান নিজেদের রাষ্ট্রীয় তেল মজুতের জন্য সৌদি আরব থেকে সর্বোচ্চ ৮০ লাখ ব্যারেল তেল কিনবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

জাপানে তেলের মজুত তিন গুণ বাড়াচ্ছে সৌদি আরব

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত