সংবাদ
সংবাদ

স্মার্টফোনের গোপনীয়তা রক্ষায় বদলে নিন এই সেটিংস

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম

স্মার্টফোনের গোপনীয়তা রক্ষায় বদলে নিন এই সেটিংস

স্মার্টফোনে নতুন অ্যাপ ইনস্টল করার পর সেটি কনট্যাক্ট, অবস্থান কিংবা ক্যামেরা ব্যবহারের অনুমতি চাইতে পারে। প্রয়োজনীয় ফিচার চালাতে এসব অনুমতি দরকার হলেও সব অ্যাপের ক্ষেত্রে তা জরুরি নয়। বিশেষ করে ক্যামেরার প্রয়োজন নেই, এমন অ্যাপও অনেক সময় এ অনুমতি চায়।

অ্যান্ড্রয়েড ফোনে থাকা প্রাইভেসি সেটিংস ব্যবহার করে সহজেই এসব অনুমতি নিয়ন্ত্রণ করা যায়। এতে কোন অ্যাপ ক্যামেরা ব্যবহার করতে পারবে, তা ব্যবহারকারী নিজেই নির্ধারণ করতে পারবেন।

সেটিংস থেকে ক্যামেরার অনুমতি নিয়ন্ত্রণ

কোন কোন অ্যাপ ক্যামেরা ব্যবহারের অনুমতি পেয়েছে, তা দেখতে অ্যান্ড্রয়েড ফোনের বিল্ট-ইন Permission Manager ব্যবহার করা যায়।

এ জন্য ধাপে ধাপে যা করতে হবে:

·         প্রথমে ফোনের Settings অপশনে প্রবেশ করুন।

·         এরপর Privacy নির্বাচন করুন।

·         সেখান থেকে Permission Manager অপশনে যান।

·         এবার Camera নির্বাচন করুন।

·         তালিকায় থাকা অ্যাপগুলোর ক্যামেরা ব্যবহারের অনুমতি যাচাই করুন।

·         প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট অ্যাপের অনুমতি চালু বা বন্ধ করে দিন।

এই ফিচারের মাধ্যমে ক্যামেরার পাশাপাশি অন্যান্য প্রাইভেসি অনুমতিও দেখা ও নিয়ন্ত্রণ করা যায়।

সব অ্যাপের অনুমতি এক রকম নয়

অ্যাপের কাজ অনুযায়ী বিভিন্ন ধরনের অনুমতি প্রয়োজন হতে পারে। যেমন, পথ নির্দেশনা দেওয়ার জন্য গুগল ম্যাপসের মতো নেভিগেশন অ্যাপ ব্যবহারকারীর অবস্থান জানার অনুমতি চাইতে পারে। আবার স্ন্যাপচ্যাটে ছবি তুলতে বা ভিডিও ধারণ করতে ক্যামেরার অনুমতি দরকার হয়।

তবে অ্যাপের মূল কাজের সঙ্গে সম্পর্ক নেই, এমন অনুমতি দেওয়ার আগে সতর্ক থাকা প্রয়োজন।

কেন ক্যামেরার অনুমতি সীমিত রাখা জরুরি

স্মার্টফোনে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাপের অনুমতি নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ। ক্যামেরা, অবস্থান ও ব্যক্তিগত তথ্য ব্যবহারের সুযোগ পেলে কিছু অ্যাপ বা প্রতিষ্ঠান সেগুলো বিজ্ঞাপন প্রদর্শনের কাজে ব্যবহার করতে পারে। ফলে ফোনে কোনো বিষয় অনুসন্ধানের পর একই ধরনের বিজ্ঞাপন দেখার অভিজ্ঞতা হতে পারে।

ক্যামেরার অনুমতি অপব্যবহারের ঝুঁকিও রয়েছে। কোনো অ্যাপের নিরাপত্তাব্যবস্থায় দুর্বলতা থাকলে হ্যাকাররা সেটিকে কাজে লাগিয়ে স্মার্টফোনের ক্যামেরায় প্রবেশের চেষ্টা করতে পারে। এমন পরিস্থিতিতে দূর থেকে ক্যামেরা চালু করে ছবি বা ভিডিও ধারণের আশঙ্কা তৈরি হয়। এতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা ঝুঁকিতে পড়তে পারে।

ক্যামেরা বা মাইক্রোফোন চালু আছে কি না বুঝবেন যেভাবে

অ্যান্ড্রয়েড ফোনে কোনো অ্যাপ ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার করলে তা শনাক্ত করার ব্যবস্থাও রয়েছে।

ক্যামেরা কিংবা মাইক্রোফোন ব্যবহারের অনুমতি প্রয়োজন এমন অ্যাপ চালু করলে ফোনের পর্দার ওপরের ডান দিকে সবুজ রঙের একটি সংকেত দেখা যায়। সংকেতটিতে ট্যাপ করলে কোন অ্যাপ ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার করছে, তা জানা যায়।

কোনো অ্যাপের এসব ফিচার ব্যবহারের অনুমতি পরিবর্তন করতে চাইলে আবার Permissions অপশনে গিয়ে প্রয়োজনীয় সেটিংস বদলে নেওয়া যাবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

স্মার্টফোনের গোপনীয়তা রক্ষায় বদলে নিন এই সেটিংস

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত