হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও পাঠানোর অভিজ্ঞতা আরও দ্রুত ও সহজ করতে নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে সংস্থাটি। ‘জেপস (Zaps)’ নামের এই সুবিধায় ব্যবহারকারীরা সরাসরি ছবি তুলতে ও ছোট ভিডিও ধারণ করে বন্ধুদের পাঠাতে পারবেন। প্রাপক একবার দেখার পরই সেগুলো স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে।
ফিচারটি অনেকটা ইনস্টাগ্রামের ‘ইনস্ট্যান্টস’-এর আদলে তৈরি করা হচ্ছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওয়েববিটাইনফো প্রথম হোয়াটসঅ্যাপের এই উদ্যোগের তথ্য প্রকাশ করে।
অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণ ২.২৬.৪৬.২-এ জেপসের উল্লেখ পাওয়া গেছে। তবে এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য কবে ফিচারটি চালু করা হবে, তা জানায়নি সংস্থাটি।
জেপসে আলাদা একটি ‘ইনস্ট্যান্ট ক্যামেরা’ থাকতে পারে। এর মাধ্যমে অ্যাপের ভেতর থেকেই ছবি তোলা কিংবা ছোট ভিডিও রেকর্ড করা যাবে। ধারণ করা কনটেন্ট দ্রুত পরিচিতদের কাছে পাঠানোর সুযোগও থাকবে।
প্রাপক পাঠানো ছবি বা ভিডিও একবার খুলে দেখলেই সেটি স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। তবে ভিডিওর সর্বোচ্চ দৈর্ঘ্য কত হবে, তা এখনো নিশ্চিত নয়।
ইনস্টাগ্রামের ইনস্ট্যান্টসে প্রায় ছয় সেকেন্ডের ভিডিও পাঠানো যায়। হোয়াটসঅ্যাপের নতুন ফিচারেও একই সময়সীমা রাখা হবে কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
ইনস্টাগ্রামে ইনস্ট্যান্টস ব্যবহারের জন্য পৃথক বিভাগ রয়েছে। তবে হোয়াটসঅ্যাপে জেপসের ক্ষেত্রে এমন কোনো আলাদা জায়গা নাও থাকতে পারে। ব্যবহারকারীরা সরাসরি চ্যাটের মধ্যেই পাঠানো ছবি ও ভিডিও দেখতে পারবেন।
একাধিক জেপস একসঙ্গে পাঠানো হলে সেগুলো একটি বার্তার ভেতরে গুচ্ছ আকারে দেখানোর ব্যবস্থাও থাকতে পারে।
হোয়াটসঅ্যাপে বর্তমানে ‘ভিউ ওয়ান্স’ নামে একটি ফিচার রয়েছে। ছবি বা ভিডিও পাঠানোর সময় এই অপশন নির্বাচন করলে প্রাপক একবার দেখার পর সেটি আর খুলতে পারেন না।
জেপস চালু হলে এই প্রক্রিয়া আরও সরল হতে পারে। প্রতিবার ছবি বা ভিডিও পাঠানোর আগে আলাদাভাবে ‘ভিউ ওয়ান্স’ নির্বাচন না করেও ইনস্ট্যান্ট ক্যামেরার মাধ্যমে ধারণ করা কনটেন্ট একবার দেখার পর অদৃশ্য হওয়ার সুবিধা পাওয়া যেতে পারে।
ব্যক্তিগত মুহূর্ত দ্রুত ভাগ করে নেওয়ার ক্ষেত্রে নতুন ফিচারটি ব্যবহারকারীদের অভিজ্ঞতা সহজ করতে পারে। তবে এর চূড়ান্ত নকশা ও কার্যকারিতা সম্পর্কে জানতে হোয়াটসঅ্যাপের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন