সংবাদ
সংবাদ

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ১৮ কোটি ২১ লাখ টাকা

প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০১:৩২ পিএম

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ১৮ কোটি ২১ লাখ টাকা
ছবি: সংবাদ

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি দানবাক্সে চার মাস ২৮ দিন পর পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও মিলেছে। ৫১ বস্তা টাকা ছয় শতাধিক মানুষ সারাদিন ধরে গণনার পর গতকাল শনিবার (২১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদ টাকার অঙ্ক নিশ্চিত করেন। এর আগে সর্বশেষ গত ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন ১৩টি দানবাক্সে ৪৩ বস্তা টাকা পাওয়া গিয়েছিল, গণনা শেষে যার পরিমাণ ছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। 

গতকাল শনিবার সকালে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ফৌজিয়া খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। দানবাক্সে নগদ টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারের পাশাপাশি বিভিন্ন জনের মনের আশা পূরণের আকুতি জানিয়ে লেখা অনেক চিঠিও পাওয়া গেছে। 

দানবাক্সের টাকা বস্তায় ভরে মসজিদের দোতলায় নিয়ে গণনা শুরু করা হয়। রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, জামিআতুল ইমদাদিয়ার শিক্ষার্থী, পাগলা মসজিদ কমপ্লেক্সে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৬০০ মানুষ এই বিপুল পরিমাণ টাকা গণনায় অংশ নেন। টাকা গণনার সময় সার্বিক নিরাপত্তায় পুলিশ, র‍্যাব, আনসার সদস্য ও ফায়ার সার্ভিসের বিপুলসংখ্যক কর্মী মসজিদ কমপ্লেক্সে মোতায়েন ছিলেন। 

গণনা শেষে টাকা মসজিদের নামে রূপালী ব্যাংকের হিসাবে জমা রাখা হয়। আর বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার সিলগালা করে জেলা প্রশাসনের ট্রেজারিতে জমা রাখা হয়। 

কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, পাগলা মসজিদের পরিচিতি দিন দিন বাড়ছে। এই মসজিদে কেবল মুসলমান নয়, হিন্দু-বৌদ্ধসহ সব ধর্মের মানুষ দান করেন। ফলে দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি বিদেশ থেকেও অনেকে মানতের টাকা ও অলংকার পাঠাচ্ছেন। আধুনিক মসজিদ কমপ্লেক্সের নকশা প্রায় চূড়ান্ত করা হয়েছে। এ বছর কাজ শুরু হলে আগামী বছরের মধ্যেই আধুনিক মসজিদ কমপ্লেক্সের কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, পাগলা মসজিদের নামে ব্যাংক হিসাবে বর্তমানে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা জমা আছে। মসজিদের আয় থেকেই মসজিদ কমপ্লেক্সের মাদ্রাসার অসহায় শিক্ষার্থীদের যাবতীয় খরচ, ৩৫ জন কর্মচারী ও ১০ জন আনসারের বেতন, বিদ্যুৎ বিল এবং মসজিদের উন্নয়নকাজের ব্যয় মেটানো হয়। ব্যাংকে জমা অর্থের লভ্যাংশ থেকে জেলার দরিদ্র রোগীদের চিকিৎসায় অনুদান দেওয়া হয় বলে জানান তিনি। 

এদিকে পাগলা মসজিদে মানত করলে মানুষের মনোবাসনা পূর্ণ হয় - এমন বিশ্বাস থেকে দেশ-বিদেশের নানা ধর্মের মানুষ এখানে দান করেন। এতে দিন দিন দানের পরিমাণ বেড়েই চলেছে। অনেকেই গভীর রাতে গোপনে দান করতে আসেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

উল্লেখ্য, বাংলার বারো ভূঁইয়াদের অন্যতম ঈসা খাঁর বংশধর দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা নরসুন্দা নদীর তীরে বসে নামাজ আদায় করতেন। তার মৃত্যুর পর ভক্তরা সেখানে মসজিদ নির্মাণ করেন। জিলকদর পাগলার নামানুসারেই মসজিদটি ‘পাগলা মসজিদ’ নামে পরিচিতি পায়।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ১৮ কোটি ২১ লাখ টাকা

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত