নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরের বেনাপোল স্থলবন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন হ্যান্ডলিং শ্রমিকেরা। আজ রোববার (২২ নভেম্বর) সকালে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫-এর উদ্যোগে এ কর্মসূচি হয়। আয়োজকদের দাবি, এতে বন্দরের হাজার হাজার শ্রমিক অংশ নেন।
সকালে বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এ বন্দরের স্বাভাবিক কাজ ব্যাহত করে কোনো নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাসী তৎপরতা কিংবা নৈরাজ্য তৈরির চেষ্টা হলে শ্রমিক সমাজ ঐক্যবদ্ধভাবে তা রুখে দেবে।
বক্তারা আরও বলেন, বন্দরের শান্তিপূর্ণ পরিবেশ ও স্বাভাবিক কার্যক্রম ধরে রাখতে শ্রমিকেরা সব সময় সচেষ্ট থাকবেন। কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটিয়ে আমদানি-রপ্তানি কাজে বাধা দেওয়ার চেষ্টা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচিতে নেতৃত্ব দেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক শহিদ আলী এবং ইউনিয়ন ৮৯১-এর সভাপতি মাকছুদুর রহমান রেন্টু ও সাধারণ সম্পাদক লিটন হোসেন। এ সময় দুই শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ শ্রমিক উপস্থিত ছিলেন।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন