সংবাদ
সংবাদ

মনোনয়ন ফরম তুলতে গিয়ে বিএনপিতে সংঘর্ষ, আহত ৫

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম

মনোনয়ন ফরম তুলতে গিয়ে বিএনপিতে সংঘর্ষ, আহত ৫
সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা।

সিরাজগঞ্জে বিএনপির দলীয় মনোনয়ন ফরম উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিলন সরকারসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মনজুর রহমান বকুলও রয়েছেন। এ ঘটনায় এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে শহরের পৌর ভাসানী মিলনায়তনে এ ঘটনা ঘটে। আহত মিলন সরকারকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি খোকশাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

আহত অন্যরা হলেন- খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মনজুর রহমান বকুল, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জুয়েল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান হৃদয় এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা।

দলীয় সূত্রে জানা যায়, রোববার সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির দলীয় চেয়ারম্যান, সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছিল। এ সময় খোকশাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মনজুর রহমান বকুল ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিলন সরকার মনোনয়ন ফরম উত্তোলন করতে পৌর ভাসানী মিলনায়তনে যান। ফরম উত্তোলনের পরপরই তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তারা।

আহত মিলন সরকারের অভিযোগ, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মনজুর রহমান বকুল খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম তুলতে গেলে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজের অনুসারীরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় জেলা যুবদল নেতা মোমিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মৃদুল, সবুজ ও রিপন হামলায় অংশ নেন বলে দাবি করেন তিনি।

চেয়ারম্যান পদপ্রার্থী মনজুর রহমান বকুল বলেন, ‘আমরা ফরম তুলতে গিয়েছিলাম। তারা ফরম তুলতে দেবে না। ফরম উত্তোলনের সময় আমাদের ওপর হামলা করে। এতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিলন সরকার গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগেও এই গ্রুপটি আমাদের ওপর হামলা করেছে।’

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ। তিনি বলেন, ‘এটা মিথ্যা অভিযোগ। তারাই আমাদের ওপর হামলা করেছে। আমি যখন ভাসানী মিলনায়তনের সামনে ছিলাম, তখন আমাদের লোকজন এসে জানায়, আমাদের ওপর আক্রমণ করা হয়েছে।’

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘আমরা ফরম বিতরণ করে বাইরে চলে আসার পর সেখানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল বলে শুনেছি। দলের একজন আঘাতপ্রাপ্ত হয়েছেন। ঘটনা তদন্তের পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। ঘটনা ভিডিওর মাধ্যমে রেকর্ডেড আছে। আমরা দোষীদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেব।’

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

মনোনয়ন ফরম তুলতে গিয়ে বিএনপিতে সংঘর্ষ, আহত ৫

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত