সংবাদ
সংবাদ

ব্যাংকের পর্ষদে মন্ত্রী-এমপি নয়, আসছে কঠোর আইন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম

ব্যাংকের পর্ষদে মন্ত্রী-এমপি নয়, আসছে কঠোর আইন
ছবি : সংগৃহীত

ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপ কমাতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের চূড়ান্ত খসড়ায় ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) এবং স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনের সুযোগ বন্ধ করার প্রস্তাব করা হয়েছে।

একই সঙ্গে একই পরিবারের সদস্যদের আধিপত্য কমিয়ে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানো এবং পরিচালকদের একটানা দায়িত্বের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ইতিমধ্যে সংশোধিত খসড়াটি চূড়ান্ত করেছে। শিগগিরই এটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। পরে মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

খসড়া অনুযায়ী, মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার ব্যক্তি, এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা ব্যাংকের পরিচালক হতে পারবেন না। একইভাবে রাজনৈতিক পদধারীরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগেরও অযোগ্য হবেন। 

বর্তমান আইনে মন্ত্রী ও এমপিদের ব্যাংক পরিচালনায় থাকার বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা নেই। তবে সংবিধানের ১৪৭ অনুচ্ছেদ অনুযায়ী, মন্ত্রিসভার কোনো সদস্য লাভজনক পদে থাকতে বা কোনো কোম্পানির ব্যবস্থাপনায় অংশ নিতে পারেন না।

পরিবারভিত্তিক নিয়ন্ত্রণ কমাতে বর্তমানে একই পরিবারের সর্বোচ্চ তিনজন সদস্য একটি ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারেন। প্রস্তাবিত সংশোধনীতে এ সংখ্যা কমিয়ে দুজন করা হচ্ছে। একই পরিবারের মালিকানাধীন বা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি পরিচালক রাখার সুযোগও দুজন থেকে কমিয়ে একজন করা হচ্ছে।

এ ছাড়া পরিচালকদের একটানা দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করার প্রস্তাব রয়েছে। ছয় বছর পর তাকে পরবর্তী তিন বছরের জন্য একই ব্যাংকের পরিচালক হিসেবে রাখা যাবে না। 

বর্তমানে সর্বোচ্চ ২০ সদস্যের পরিচালনা পর্ষদে দুই থেকে তিনজন স্বতন্ত্র পরিচালক রাখার বিধান থাকলেও নতুন প্রস্তাবে তা বাড়িয়ে তিন থেকে চারজন করার কথা বলা হয়েছে।

বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাংকের ওপর পারিবারিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং অনিয়ম-দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরে উঠেছে। এ ধরনের প্রভাব কমিয়ে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যেই এসব পরিবর্তন আনা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকস অ্যাসোসিয়েশন (বিএবি) সংশ্লিষ্টরা প্রস্তাবিত উদ্যোগকে স্বাগত জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে, মন্ত্রী ও এমপিদের পাশাপাশি সাবেক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও বিচারকদেরও ব্যাংক পরিচালনা পর্ষদে নিয়োগে নিষেধাজ্ঞা দেওয়া জরুরি।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ব্যাংকের পর্ষদে মন্ত্রী-এমপি নয়, আসছে কঠোর আইন

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত