দেশে ১৬ বছর বা তার কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এই নীতিমালা তৈরির লক্ষ্যে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ এবং আইনজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের আদেশ দিয়েছেন আদালত। নীতিমালা প্রণয়নে প্রয়োজনীয় উদ্যোগ নিতে টেলিযোগাযোগ সচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।
জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রবিবার (২২ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন এবং একই সঙ্গে রুল জারি করেন।
আদালতের জারি করা রুলে ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণ এবং এ বিষয়ে কার্যকর নীতিমালা প্রণয়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়েও জানতে চেয়েছেন আদালত। সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর এ সংক্রান্ত রিট আবেদনটি করেন।
শুনানি শেষে রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর বলেন, দেশে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এর ফলে তারা নানা ধরনের নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছে। অনেক শিশুর মধ্যে একাকিত্ব ও হতাশার মতো সমস্যা দেখা দিচ্ছে এবং বাধাগ্রস্ত হচ্ছে তাদের স্বাভাবিক মানসিক বিকাশ।
রিট আবেদনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) একটি গবেষণার তথ্য তুলে ধরা হয়। ওই গবেষণায় দেখা গেছে, ঢাকার স্কুলপড়ুয়া শিশুদের ৮৩ দশমিক ৩ শতাংশ প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় ডিজিটাল পর্দার সামনে কাটায়। অর্থাৎ, গবেষণায় অংশ নেওয়া ৪২০ শিশুর মধ্যে ৩৫০ জনই দিনে দুই ঘণ্টার বেশি সময় স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহার করে। ২০২২ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত রাজধানীর ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ থেকে ১৪ বছর বয়সী ৪২০ শিশুর ওপর গবেষণাটি পরিচালিত হয়, যার মধ্যে তিনটি বাংলা মাধ্যম ও তিনটি ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান ছিল। গবেষণার ফলাফল ২০২৬ সালের ৪ মে আন্তর্জাতিক সাময়িকী ‘জেএমআইআর হিউম্যান ফ্যাক্টরস’-এ প্রকাশিত হয়।
গবেষণার তথ্য অনুযায়ী, অংশ নেওয়া শিশুরা প্রতিদিন গড়ে ৪ দশমিক ৬ ঘণ্টা স্ক্রিনের সামনে কাটায়। গবেষকদের হিসাবে, দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহারকারী শিশুদের গড় ব্যবহারকাল ছিল প্রায় ৫ ঘণ্টা, যা শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সুপারিশ করা সীমার চেয়ে অনেক বেশি।
গবেষণায় অংশ নেওয়া ৩৫ দশমিক ৭ শতাংশ শিশুর চোখের সমস্যার কথা উঠে এসেছে। চোখের সমস্যায় আক্রান্ত ১৫০ শিশুর মধ্যে ১৪৪ জনই দিনে দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহার করে, অর্থাৎ চোখের সমস্যায় আক্রান্ত শিশুদের ৯৬ শতাংশই অতিরিক্ত স্ক্রিন ব্যবহারকারী দলের অন্তর্ভুক্ত। এছাড়া ৮০ শতাংশ শিশু প্রায়ই মাথাব্যথায় ভোগে; মাথাব্যথায় আক্রান্ত ৩৩৬ শিশুর মধ্যে ২৭৯ জনই দিনে দুই ঘণ্টার বেশি সময় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে।
পাশাপাশি অতিরিক্ত স্ক্রিন ব্যবহারকারী শিশুদের ঘুমের সময় ও ঘুমের মান, দুটিই তুলনামূলক খারাপ বলে গবেষণায় উঠে এসেছে। তারা রাতে গড়ে ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায় এবং দীর্ঘ সময় স্ক্রিন ব্যবহারের সঙ্গে ঘুমের স্বল্পতা ও ঘুমের মান খারাপ হওয়ার উল্লেখযোগ্য সম্পর্ক পাওয়া গেছে।
শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও গবেষণায় উদ্বেগজনক চিত্র পাওয়া গেছে। গবেষণায় ব্যবহৃত মানসিক স্বাস্থ্য মূল্যায়ন পদ্ধতি অনুযায়ী, অংশগ্রহণকারী শিশুদের ৩১ শতাংশের অন্তত একটি মানসিক স্বাস্থ্য সমস্যার লক্ষণ দেখা গেছে এবং ৯ দশমিক ৮ শতাংশ শিশুর একাধিক মানসিক স্বাস্থ্য সমস্যার লক্ষণ ছিল। এছাড়া ২৮ দশমিক ৩ শতাংশ শিশুর আচরণগত সমস্যা এবং ২৮ দশমিক ৮ শতাংশ শিশুর সমবয়সীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সমস্যার তথ্য উঠে এসেছে।
অতিরিক্ত স্ক্রিন ব্যবহারকারী শিশুদের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যার প্রবণতা তুলনামূলক বেশি দেখা গেছে। পাশাপাশি গবেষণায় অংশ নেওয়া শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে, যার প্রবণতাও অতিরিক্ত স্ক্রিন ব্যবহারকারীদের মধ্যে তুলনামূলক বেশি পাওয়া গেছে।
গবেষকদের মতে, দীর্ঘ সময় ডিজিটাল পর্দার সামনে কাটানো, শারীরিক কর্মকাণ্ড কমে যাওয়া এবং ঘুমের ঘাটতির সঙ্গে শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতার সম্পর্ক রয়েছে। তবে গবেষণাটি পর্যবেক্ষণভিত্তিক ও নির্দিষ্ট সময়ের তথ্যনির্ভর হওয়ায় স্ক্রিন ব্যবহারের সঙ্গে এসব সমস্যার সম্পর্ক পাওয়া গেলেও একটিকে অন্যটির সরাসরি কারণ হিসেবে চিহ্নিত করা যায় না বলে জানান তারা।
গবেষকদের পর্যবেক্ষণে শিশুদের ডিজিটাল ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে কার্যকর ও সমন্বিত নির্দেশনা প্রণয়নের প্রয়োজনীয়তা উঠে এসেছে। তাদের মতে, প্রযুক্তির ব্যবহার পুরোপুরি বন্ধ করা সমাধান নয়; বরং শিশুদের বয়স ও প্রয়োজন অনুযায়ী নিরাপদ, ইতিবাচক ও নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিত করতে হবে। এজন্য পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বাড়ানো, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা, শারীরিক খেলাধুলা ও বিনোদনের সুযোগ বাড়ানো এবং শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন গবেষকেরা।
শিশুদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ, অনলাইন নিরাপত্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়েই হাইকোর্টে এ রিট আবেদন করা হয়।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন