সংবাদ
সংবাদ

হামে মৃত্যু থামছেই না: ঝরলো আরও ৯ প্রাণ


সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম

হামে মৃত্যু থামছেই না: ঝরলো আরও ৯ প্রাণ

সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল আটটার আগের ২৪ ঘণ্টায় এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে রোববার (২২ নভেম্বর) পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ২৪৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ৩৫২ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৬২ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৬ জনের। মোট ১ হাজার ২৩৮ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

১৫ মার্চ থেকে রোববার (২২ নভেম্বর) পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ২০ হাজার ৭০৫ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ১৩৬ জনের।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২২ নভেম্বর ২০২৬


হামে মৃত্যু থামছেই না: ঝরলো আরও ৯ প্রাণ

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল আটটার আগের ২৪ ঘণ্টায় এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে রোববার (২২ নভেম্বর) পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ২৪৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ৩৫২ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৬২ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৬ জনের। মোট ১ হাজার ২৩৮ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

১৫ মার্চ থেকে রোববার (২২ নভেম্বর) পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ২০ হাজার ৭০৫ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ১৩৬ জনের।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত