সংবাদ
সংবাদ

স্বর্ণ তৈরি হচ্ছে ল্যাবে, অলংকার বিক্রির আগে যা জানা দরকার।

মোহাম্মদ নেসার
মোহাম্মদ নেসার ডিজিটাল গ্রোথ এডিটর
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৪ পিএম

স্বর্ণ তৈরি হচ্ছে ল্যাবে, অলংকার বিক্রির আগে যা জানা দরকার।

বছরের পর বছর ধরে তিল তিল করে জমানো স্বর্ণ, কিংবা বাপ-দাদার আমল থেকে ব্যাংকের লকারে সযত্নে রাখা স্বর্ণালংকার-হঠাৎ একদিন দেখলেন তার মূল্য নেমে এসেছে সাধারণ ধাতুর কাতারে! শুনে অবিশ্বাস্য মনে হলেও, ঠিক এমনই এক ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।

ঘটনার শুরু ২০২৬ সালের ২১ অক্টোবর। আমেরিকার সান ফ্রান্সিসকো শহর থেকে আসা একটি ছোট্ট সোশ্যাল মিডিয়া পোস্ট পুরো দুনিয়ায় রীতিমতো ঝড় তুলে দেয়। ম্যারাথন ফিউশন নামের একটি স্টার্টআপ কোম্পানি এক্সে ঘোষণা দেয়-তারা ল্যাবে পারদ (Mercury) থেকে তৈরি করে ফেলেছে আসল স্বর্ণ!

কিন্তু আতঙ্কের আসল কারণ এটি নয়। সবচেয়ে ভয়ের বিষয় হলো-এই ল্যাবে তৈরি সোনা আর মাটির নিচের খনি থেকে তোলা সোনার মধ্যে পরমাণু, ওজন কিংবা উজ্জ্বলতার দিক থেকে বিন্দুমাত্র পার্থক্য নেই। পৃথিবীর কোনো মেশিন দিয়েই এই দুই সোনাকে আলাদা করা সম্ভব নয়!

তাহলে কি এবার সোনার বাজার ধসে পড়তে চলেছে? সোনার দাম যে ৫ থেকে ৬ শতাংশ কমেছে, তার পেছনে কি আসল রহস্য এটাই? যদি তাই হয় তাহলে প্রশ্ন হলো- এখনই কি আপনার জমানো স্বর্ণালংকার বিক্রি করে দেওয়া উচিত?

চলুন, ধাপে ধাপে পুরো সত্যিটা জেনে নেওয়া যাক।

সোনা নিয়ে মানুষের এই ভয়ের কারণ বুঝতে হলে আপনাকে ফিরে যেতে হবে ২০ থেকে ২৫ বছর পেছনে-হীরার বাজারে। একসময় হীরা শুধু খনি থেকেই পাওয়া যেত। বিশ্বখ্যাত কোম্পানি ডি বিয়ার্স (De Beers) "হীরা চিরকালের জন্য"-এমন প্রচারণা চালিয়ে হীরার দাম আকাশছোঁয়া করে রেখেছিল।

কিন্তু বিজ্ঞানীরা কার্বনকে উচ্চ তাপ ও চাপে রেখে একটি বিশেষ গ্যাস চেম্বারে মাত্র ২ থেকে ৪ সপ্তাহের মধ্যেই ল্যাবে হীরা তৈরি করা শুরু করলেন। এরপর ভারত (বিশেষ করে সুরাট) এবং চীনে যখন শত শত কারখানা গড়ে উঠল, তখন ২০১৫ সালের তুলনায় ল্যাব-গ্রোন হীরার পাইকারি দাম ৯০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত পড়ে গেল! এর ধাক্কায় খনির আসল হীরার দামও মুখ থুবড়ে পড়ল। পরিস্থিতি এমন দাঁড়াল যে, যে ডি বিয়ার্স কোম্পানি এতদিন ল্যাব হীরাকে অস্বীকার করত, তারা  নিজেরাই ২০১৮ সালে লাইটবক্স নামে ল্যাব-গ্রোন হীরার ব্র্যান্ড চালু করতে বাধ্য হলো। আজ ভারতে ১ ক্যারেট ল্যাব হীরা মাত্র ২০ থেকে ৩০ হাজার টাকায় পাওয়া যায়, যেখানে খনির আসল হীরার দাম ৩ থেকে ৫ লাখ টাকা।

হীরায় টাকা লাগিয়ে যে বিনিয়োগকারীরা সর্বস্বান্ত হয়েছিলেন, তাদের সেই ক্ষত এখনো শুকায়নি। তাই যখনই ল্যাবে সোনা তৈরির খবর এল, মাল্টিকয়েন ক্যাপিটাল এর প্রতিষ্ঠাতা তুষার জৈন এক্স-এ প্রশ্ন তুললেন-ল্যাব-গ্রোন হীরা যেমন খনির হীরার দাম কমিয়েছে, ল্যাব-গ্রোন সোনাও কি সোনার বাজারে ধস বামাবে? মুহূর্তেই লাখ লাখ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল আতঙ্ক!

কিন্তু আসলেই কি ল্যাবে সোনা বানানো সম্ভব? উত্তর হলো-হ্যাঁ, বিজ্ঞান বলছে সম্ভব। তবে সোনা কোনো যৌগিক বস্তু নয় যে দুটি জিনিস একসাথে মিশিয়ে তা বানিয়ে ফেলা যাবে। এটি একটি মৌলিক পদার্থ। তাই অন্য কোনো মৌলের পরমাণু  বদলে দিয়েই কেবল সোনা তৈরি করা সম্ভব। বিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াকে বলে ট্রান্সমিউটেশন।

প্রাচীনকালে রসায়ন শাস্ত্রী বা অ্যালকেমিস্টরা লোহা ও তামা গলিয়ে বা মিশিয়ে সোনা বানানোর চেষ্টা করে বারবার ব্যর্থ হয়েছিলেন, কারণ তখন পরমাণুর ভেতরে ঢোকার প্রযুক্তি মানুষের জানা ছিল না। আজ বিজ্ঞানীরা জানেন, প্রতিটি মৌলের পরিচয় লুকিয়ে থাকে তার নিউক্লিয়াসে থাকা প্রোটন সংখ্যার ওপর।

  • সোনায় (Au) প্রোটন থাকে ৭৯টি।
  • পারদে (Hg) প্রোটন থাকে ৮০টি।
  • আর সীসায় (Pb) প্রোটন থাকে ৮২টি।

সীসা থেকে সোনা বানাতে হলে ৩টি প্রোটন সরাতে হয়, যা ভীষণ কঠিন। কিন্তু পারদ হলো সোনার সবচেয়ে কাছের বস্তু! পারদ থেকে মাত্র ১টি প্রোটন সরাতে পারলেই সেটি সোনায় পরিণত হয়। তাছাড়া পারদ বেশ সস্তা ও সহজলভ্য।

ম্যারাথন ফিউশন দাবি করেছে, তারা পারদের একটি বিশেষ আইসোটোপ (Mercury-196 এবং পোস্টের তথ্যমতে Mercury-198) ব্যবহার করেছে। ডিউটেরিয়াম ও ট্রিটিয়ামের ফিউশন ঘটিয়ে তারা প্রচণ্ড গতিসম্পন্ন নিউট্রন তৈরি করেছে। সেই দ্রুতগতির নিউট্রন যখন পারদের পরমাণুতে আঘাত করে, তখন দুটি নিউট্রন ছিটকে বেরিয়ে যায় এবং পারদ একটি অস্থিতিশীল রূপে (Mercury-197) বদলে যায়। এরপর মাত্র ৬৪ ঘণ্টার মধ্যে সেই অস্থিতিশীল পারদ প্রাকৃতিকভাবে ভেঙে গিয়ে ১টি প্রোটন হারিয়ে ফেলে-আর তখনই ৭৯ প্রোটনবিশিষ্ট চিরস্থায়ী ও আসল সোনায় (Gold-197) রূপান্তরিত হয়!

পারদ থেকে সোনা তৈরির পারমাণবিক তুলনা

এর আগে ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে সুইজারল্যান্ডের বিশ্বের বৃহত্তম পদার্থবিজ্ঞান গবেষণাগার সিইআরএন (CERN) এর বিজ্ঞানীরা সীসার কণার সংঘর্ষ ঘটিয়ে মাত্র ২৯ পাইকোগ্রাম (অর্থাৎ ১ গ্রামের এক লক্ষ কোটি ভাগের ২৯ ভাগ) সোনা তৈরি করেছিলেন। ম্যারাথন ফিউশনের দাবি, তারা সিইআরএন এর সেই রেকর্ডের চেয়ে ১০ গুণ দ্রুতগতিতে সোনা বানিয়েছে।

গল্পের ঠিক এই জায়গায় এসে আতঙ্কিত হওয়ার আগে আপনাকে বাস্তবতার ৬টি চমকে দেওয়া সত্য জানতে হবে। সত্যিটা হলো-আজকের দিনে দাঁড়িয়ে ল্যাবে তৈরি এক গ্রাম সোনাও পৃথিবীর কোনো দোকানে নেই, কোনো ব্যাংকের লকারেও নেই! কেন?

প্রথমত : ম্যারাথন ফিউশন তাদের পোস্টে একবারও বলেনি তারা ঠিক কতটুকু সোনা বানিয়েছে-গ্রাম, মিলিগ্রাম নাকি পাইকোগ্রাম! আমরা যদি ধরেও নিই তারা এসইআরএন এর ২৯ পাইকোগ্রামের ১০ গুণ সোনা বানিয়েছে, তবুও এর পরিমাণ দাঁড়ায় মাত্র ২৯০ পাইকোগ্রাম। অর্থাৎ ১ গ্রামের প্রায় ১০০ কোটি ভাগের এক ভাগ! এই পরিমাণ সোনা দিয়ে একটি পিঁপড়ার জন্যও আংটি বানানো সম্ভব নয়।

দ্বিতীয়ত : বিজ্ঞানের নিয়ম অনুযায়ী, কোনো দাবি যতক্ষণ না অন্য বিজ্ঞানী বা প্রতিষ্ঠান পরীক্ষা করে প্রমাণ করছে, ততক্ষণ তা কেবলই একটি দাবি। ম্যারাথন ফিউশনের এই দাবি কোনো পিয়ার-রিভিউড গবেষণা পত্র নয়, বরং কেবলই একটি সোশ্যাল মিডিয়া পোস্ট।

তৃতীয়ত : ল্যাবে সোনা বানাতে হলে প্রয়োজন একটি নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর। গত ৭০ বছরের চেষ্টাতেও পৃথিবীর বড় বড় দেশ বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনকারী একটি ফিউশন রিঅ্যাক্টর বানাতে পারেনি। ফ্রান্সে ৩৫টি দেশের যৌথ উদ্যোগে ২০০৬ সাল থেকে লাখ লাখ কোটি টাকা খরচ করে বিশ্বের বৃহত্তম ফিউশন প্রকল্প আইটিইআর ITER তৈরি হচ্ছে, যা আজও শেষ হয়নি। সেখানে ম্যারাথন ফিউশন কেবল একটি ছোট স্টার্টআপ, যারা এখনো নিজেদের রিঅ্যাক্টর বানানোর পরিকল্পনা করছে মাত্র!

চতুর্থত : ধরুন, ভবিষ্যতে যদি ১ গিগাওয়াটের একটি ফিউশন প্ল্যান্ট তৈরিও হয়, তবে সেটি বানাতে আনুমানিক ৫০ হাজার থেকে ১ লাখ কোটি টাকা খরচ হবে। সেখান থেকে বছরে মাত্র ২ থেকে ৫ টন সোনা পাওয়া যাবে, যার বাজারমূল্য ২,০০০ থেকে ৫,০০০ কোটি টাকা। তাও আবার তেজস্ক্রিয়তা ও পরীক্ষার কারণে সেই সোনা বহু বছর বিক্রিই করা যাবে না! ১ লাখ কোটি টাকা খরচ করে বছরে কয়েক হাজার কোটি টাকার সোনা বানানোর মতো লোকসানের ব্যবসা কেউ করবেন?

পঞ্চমত : ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্যমতে, ২০২৫ সালে পৃথিবীর খনিগুলো থেকে ৩,৬৭২ টন সোনা তোলা হয়েছে এবং মানব ইতিহাসে এ পর্যন্ত মোট ২,২২,৬০০ টন সোনা উত্তোলিত হয়েছে। সব বাধা পেরিয়ে এমন ১০টি ফিউশন প্ল্যান্ট চালু হলেও বছরে মাত্র ৫০ টন সোনা তৈরি হবে-যা বার্ষিক উৎপাদনের মাত্র ১.৪%। এই সামান্য পরিমাণ সোনা দিয়ে বিশ্ববাজারের দাম কমানো অসম্ভব।

স্বর্ণের চাহিদা ও জোগান

ষষ্ঠত : ম্যারাথন ফিউশনের আসল ব্যবসা সোনা বানানো নয়, বরং ফিউশন এনার্জির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা। বিদ্যুৎ ছাড়াও বাড়তি আয়ের লোভ দেখিয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে ফান্ড জোগাড় করতেই তারা সোনা তৈরিকে একটি সাইড প্রোডাক্ট হিসেবে প্রচার করছে।

আপনার মনে প্রশ্ন জাগতেই পারে-তাহলে ২০২৬ সালে সোনার দাম যে ৫ থেকে ৬ শতাংশ নিচে নামল, তার কারণ কী?

সত্যিটা হলো, সোনার এই দরপতন ম্যারাথন ফিউশনের পোস্টের কয়েক মাস আগে থেকেই চলছিল। এর পেছনে রয়েছে সুদের হার, মার্কিন ডলারের গতিবিধি এবং আগের বড় উত্থানের পর বিনিয়োগকারীদের প্রফিট বুকিং। ল্যাব-সোনার খবরের সাথে এর কোনো সম্পর্কই নেই!

আসলে সোশ্যাল মিডিয়ায় আতঙ্ক ছড়ানোর পেছনে কাজ করেছে মানুষের মানসিকতা ও কিছু গোষ্ঠীর স্বার্থ। বেশিরভাগ মানুষ চমকপ্রদ শিরোনাম পড়েই ভয় পেয়েছেন, ভেতরের বিস্তারিত তথ্য পড়েননি। নিউক্লিয়ার ফিউশন, ট্রান্সমিউটেশন বা আইসোটোপের মতো অজানা বৈজ্ঞানিক শব্দ সাধারণ মানুষের ভয় আরও বাড়িয়ে দিয়েছে। এর পাশাপাশি সুযোগ লুফে নিয়েছে ক্রিপ্টো কমিউনিটি। বিটকয়েনকে অনেকেই ‘ডিজিটাল গোল্ড’ বলেন। বিশ্লেষক জেসি একেলসহ ক্রিপ্টো সমর্থকরা প্রচার চালাতে শুরু করেন যে, ল্যাবে সোনা বানানো গেলেও বিটকয়েন বানানো সম্ভব নয়, তাই সোনার চেয়ে বিটকয়েনই নিরাপদ!

সব তথ্য বিশ্লেষণ করলে একটি বিষয় দিনের আলোর মতো পরিষ্কার। সোনার মূল দাম টিকে আছে তার দুষ্প্রাপ্যতার ওপর। বিজ্ঞান এটা প্রমাণ করে দিয়েছে যে, ভবিষ্যতে কোনো এক সময় সোনার সেই দুষ্প্রাপ্যতা বিষয়টি থাকবে না। তবে সে দিন আসতে একনো অনেক দেরি।

এই বছর, আগামী ৫ বছর, এমনকি আগামী ২০ থেকে ২৫ বছর পর্যন্ত আপনার ঘরের বা লকারের সোনার দামে এই প্রযুক্তির কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তাই গুজবে কান দিয়ে জমানো সোনা বিক্রি করার কোনো প্রয়োজন নেই।

তবে  আজ থেকে ৩০ বা ৫০ বছর পর প্রযুক্তির উন্নতির সাথে সাথে ল্যাবে সোনা তৈরি যদি সহজলভ্য হয়ে যায়, তবে ল্যাবের সোনা ও খনির সোনা যেহেতু হুবহু এক তাই তখন দুটির দাম এক হয়ে যাবে এবং সোনার বর্তমান চড়া দাম আর থাকবে না। তাই নাতি-নাতনি বা পরবর্তী প্রজন্মের জন্য দীর্ঘমেয়াদী সম্পদ গড়ার ক্ষেত্রে বিষয়টি মাথায় রাখা জরুরি।

সোনায় বিনিয়োগ

যেকোনো সময়ের জন্যই বিনিয়োগের শ্রেষ্ঠ নিয়ম হলো ভারসাম্য রক্ষা করা। আপনার মোট সঞ্চয়ের ১০ থেকে ১৫ শতাংশ’র বেশি কখনোই সোনায় বিনিয়োগ করবেন না। যারা নিজেদের ৫০ বা ১০০ শতাংশ অর্থই সোনায় বিনিয়োগ করে রেখেছেন, দীর্ঘমেয়াদে তারাই সবচেয়ে বড় ঝুঁকিতে থাকবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

স্বর্ণ তৈরি হচ্ছে ল্যাবে, অলংকার বিক্রির আগে যা জানা দরকার।

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত