কোয়ান্টাম কম্পিউটিংয়ের সক্ষমতা যাচাইয়ে নতুন অগ্রগতি দেখিয়েছে গুগলের প্রসেসর ‘উইলো’। একটি গাণিতিক সমন্বয় পরীক্ষায় প্রচলিত কম্পিউটারের সর্বোচ্চ সাফল্যের হার ৮৮ দশমিক ৯ শতাংশ হলেও উইলো অর্জন করেছে ৯৮ দশমিক ৩ শতাংশ। বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স-এ প্রকাশিত গবেষণায় এ তথ্য জানিয়েছে গুগল।
গবেষণার মূল বিষয় ছিল কোয়ান্টাম কনটেক্সচুয়ালিটি বা পরিপ্রেক্ষিতনির্ভরতা। এ ধারণায় বলা হয়, কোয়ান্টাম ব্যবস্থায় কোনো পরিমাপের ফল কেবল সেই পরিমাপের ওপর নির্ভরশীল নয়। একই সময়ে অন্য কোন বিষয়গুলো পরিমাপ করা হচ্ছে, তার ওপরও ফলাফলে পরিবর্তন আসতে পারে।
গুগলের গবেষকদের ব্যাখ্যা, কোয়ান্টাম ব্যবস্থার সম্ভাব্য সব ফলাফল আগে থেকে নির্দিষ্ট করে রাখা যায় না। ফলে প্রচলিত কম্পিউটারের মতো পূর্বনির্ধারিত কোনো তালিকা দিয়ে এর আচরণ সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা সম্ভব নয়।
তবে এই সাফল্যকে বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য কোয়ান্টাম কম্পিউটার তৈরির প্রমাণ হিসেবে দেখছেন না গবেষকেরা। ৯৮ দশমিক ৩ শতাংশ সাফল্যের পরীক্ষায় ব্যবহার করা হয়েছে মাত্র চারটি কিউবিট। কিউবিট হলো কোয়ান্টাম কম্পিউটারের তথ্যের মৌলিক একক। অন্যদিকে ১০৫ কিউবিটের পরীক্ষাটি ছিল ভিন্ন ধরনের এবং তুলনামূলক সীমিত একটি গাণিতিক সমস্যা।
গবেষণার একটি অংশে ‘মারমিন-পেরেস ম্যাজিক স্কয়ার’ নামে পরিচিত সমন্বয় খেলা ব্যবহার করা হয়। এতে দুই খেলোয়াড়কে পরস্পরের সঙ্গে যোগাযোগ ছাড়াই তিন বাই তিন ঘরের একটি ছকের নির্দিষ্ট অংশ পূরণ করতে হয়। ছকের সারি ও কলামের নিয়মগুলো এমনভাবে সাজানো, যাতে প্রচলিত পদ্ধতিতে সব শর্ত একসঙ্গে পূরণ করা যায় না।
পূর্বনির্ধারিত কৌশল ব্যবহার করে নয়টি সম্ভাব্য ক্ষেত্রের মধ্যে সর্বোচ্চ আটটিতে সঠিক উত্তর দেওয়া সম্ভব। এতে সাফল্যের হার দাঁড়ায় ৮৮ দশমিক ৯ শতাংশ। কিন্তু জটিলভাবে পরস্পরের সঙ্গে যুক্ত কিউবিট তাত্ত্বিকভাবে প্রতিটি ক্ষেত্রেই সঠিক ফল দিতে পারে।
গুগলের দাবি, ৯ লাখবার পরীক্ষা চালিয়ে তাদের বাস্তব কোয়ান্টাম প্রসেসর ৯৮ দশমিক ৩ শতাংশ ক্ষেত্রে সফল হয়েছে। গবেষকদের মতে, কিউবিটগুলোর সমন্বয় এমন আচরণ দেখিয়েছে, যা আগে থেকে নির্ধারিত কোনো প্রচলিত কৌশল দিয়ে অর্জন করা সম্ভব নয়। তবে হার্ডওয়্যারের স্বাভাবিক ত্রুটির কারণে সাফল্যের হার তাত্ত্বিক সর্বোচ্চ ১০০ শতাংশে পৌঁছায়নি।
কোয়ান্টাম পরিপ্রেক্ষিতনির্ভতা যাচাইয়ের আরেক পরীক্ষায় আগে থেকে ফল নির্ধারিত থাকে-এমন প্রচলিত মডেলের সর্বোচ্চ স্কোর ৪। কোয়ান্টাম তত্ত্বে এই স্কোর ৬ পর্যন্ত হতে পারে।
গুগলের উইলো প্রসেসর পরীক্ষায় ৫ দশমিক ৫৯০ স্কোর করেছে। গবেষণায় এ ফলাফলের অনিশ্চয়তা শূন্য দশমিক ০০৮ বলে উল্লেখ করা হয়েছে।
গবেষণায় জিএইচজেড সমতা পরীক্ষাও চালানো হয়। এতে সর্বোচ্চ ৭১টি পরস্পর যুক্ত কিউবিটের মাধ্যমে সমন্বিত বাইনারি উত্তর দেওয়ার সক্ষমতা যাচাই করা হয়েছে।
অংশগ্রহণকারীর সংখ্যা বাড়লে প্রচলিত কম্পিউটারের সাফল্যের হার প্রায় ৫০ শতাংশের দিকে নেমে আসে। গুগলের ভাষ্য, হার্ডওয়্যারে ত্রুটি জমতে থাকলেও তাদের প্রসেসর পরীক্ষাগুলোতে প্রচলিত পদ্ধতির সীমার ওপরে সাফল্য ধরে রেখেছে। পাশাপাশি ৪৫টি কিউবিটের মধ্যে প্রকৃত কোয়ান্টাম জটিলতা বা এনট্যাঙ্গেলমেন্টও যাচাই করেছেন গবেষকেরা।
১০৫টি কিউবিট ব্যবহার করে আরেকটি ‘গোপন রৈখিক ফাংশন’ পরীক্ষা করা হয়। এতে অল্প গভীরতার একটি কোয়ান্টাম সার্কিটকে নির্দিষ্ট গাণিতিক শর্ত পূরণকারী বাইনারি সংকেত তৈরি করতে হয়। এই পরীক্ষায় উইলো প্রায় ৬০ শতাংশ সাফল্য দেখিয়েছে।
গুগলের গবেষকদের মতে, এসব পরীক্ষার মাধ্যমে প্রচলিত এলোমেলো পরীক্ষা পদ্ধতিতে শনাক্ত করা কঠিন-এমন ছোট ও নির্দিষ্ট ধরনের হার্ডওয়্যার ত্রুটি খুঁজে পাওয়া যেতে পারে।
প্রতিষ্ঠানটির ভাষ্য, কনটেক্সচুয়ালিটি পরীক্ষা কোয়ান্টাম হার্ডওয়্যারের সূক্ষ্ম ত্রুটি শনাক্তে সংবেদনশীল একটি নতুন পদ্ধতি হিসেবে কাজে লাগতে পারে। ভবিষ্যতে রসায়ন ও পদার্থবিজ্ঞানের গবেষণায় ব্যবহৃত কোয়ান্টাম সার্কিটের মূল্যায়নেও এটি সহায়ক হতে পারে।
এর আগে গত অক্টোবরে গুগল জানিয়েছিল, ম্যাজিক স্টেট তৈরির সময় ত্রুটি ৪০ গুণ কমানোর সক্ষমতা অর্জন করেছে তারা। নির্ভরযোগ্য ও ত্রুটিমুক্ত কোয়ান্টাম কম্পিউটিংয়ের জন্য ম্যাজিক স্টেট গুরুত্বপূর্ণ সম্পদ।
ভবিষ্যতে বড় আকারের ও ত্রুটিমুক্ত কোয়ান্টাম কম্পিউটার তৈরি হলে ডিজিটাল স্বাক্ষর ভেঙে ফেলার সক্ষমতা অর্জন করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে বিটকয়েনসহ বিভিন্ন ডিজিটাল সম্পদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।
তবে উইলোর বর্তমান পরীক্ষার ফল সেই পর্যায়ের সক্ষমতার ইঙ্গিত দেয় না। ১০৫ কিউবিটের পরীক্ষাটি ছিল অল্প গভীরতার গাণিতিক সার্কিটভিত্তিক। গবেষণায় ব্যবহৃত সবচেয়ে বড় পরীক্ষাতেও প্রায় ১০টি ক্ষেত্রের মধ্যে চারটিতে প্রসেসর ব্যর্থ হয়েছে।
সব মিলিয়ে, নির্দিষ্ট কিছু গাণিতিক পরীক্ষায় প্রচলিত কম্পিউটারের সীমা অতিক্রম করে গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখিয়েছে গুগলের উইলো। তবে এই ফলাফলকে পূর্ণাঙ্গ, ব্যবহারিক ও নির্ভরযোগ্য কোয়ান্টাম কম্পিউটিংয়ের পর্যায়ে পৌঁছানোর প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন