সংবাদ
সংবাদ

শার্শায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সেলিম রেজা গ্রেপ্তার


প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৮ এএম

শার্শায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সেলিম রেজা গ্রেপ্তার
ছবি: সংবাদ

যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সেলিম রেজা বিপুলকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান। 

গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার নিজামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি শার্শা উপজেলার কেরালখালী উত্তরপাড়ার মৃত শামসুর রহমানের ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) শেখ মো. জাহিদুল আলম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানকে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে। শার্শা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


শার্শায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সেলিম রেজা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সেলিম রেজা বিপুলকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান। 

গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার নিজামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি শার্শা উপজেলার কেরালখালী উত্তরপাড়ার মৃত শামসুর রহমানের ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) শেখ মো. জাহিদুল আলম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানকে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে। শার্শা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত