সংবাদ
সংবাদ

আবার হবে, বাংলাদেশ!

সাজিউর রহমান ফাহাদ
সাজিউর রহমান ফাহাদ
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৪ এএম

আবার হবে, বাংলাদেশ!

সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বাংলাদেশের বিদায় দেশের ফুটবল ইতিহাসে এক অন্ধকারাচ্ছন্ন দিন হয়ে থাকবে। বুকভরা প্রত্যাশা নিয়ে হাজারো সমর্থক আজ জাতীয় স্টেডিয়ামে হাজির হয়েছিলেন। তাঁদের উল্লাস, গর্জন আর উন্মাদনায় কেঁপে উঠেছিল পুরো স্টেডিয়াম। জাতীয় সংগীতের সুরে যখন হাজারো কণ্ঠ একসঙ্গে গর্জে উঠেছিল, তখন মনে হয়েছিল, এ যেন কেবল একটি ফুটবল ম্যাচ নয়, গোটা দেশের দেশপ্রেমের এক অনন্য বহিঃপ্রকাশ।বাংলাদেশের প্রতিটি আক্রমণ, প্রতিটি গোলের সুযোগে গ্যালারিতে ছড়িয়ে পড়েছিল উচ্ছ্বাস। কিন্তু শেষ পর্যন্ত সেই গ্যালারিই সাক্ষী হয়ে রইল এক বুক হতাশার।

এই সাফেই আমরা দেখেছি, বাংলাদেশের গোলে কীভাবে আনন্দে ফেটে পড়েছিলো পুরো স্টেডিয়াম। আবার দেখেছি, একটি গোলের ব্যবধানে কীভাবে মুহূর্তেই নিভে গিয়েছিলো হাজারো মানুষের চোখের আলো। মাঠে দাঁড়িয়ে অশ্রু ধরে রাখতে পারেননি বাংলাদেশের খেলোয়াড়েরাও। তাঁদের ভেজা চোখ, নত মাথা আর নির্বাক অভিব্যক্তি যেন সমর্থকদের হৃদয়ের কথাই বলে দিচ্ছিল। জিদান,শুকি ইতোফুশা কিংবা অন্য বংশোদ্ভূত খেলোয়াড়দের দেশপ্রেম নিয়ে যাঁদের মনে একসময় সংশয় ছিল, তাঁদের জন্য এই দৃশ্যগুলোই হয়তো অনেক প্রশ্নের উত্তর। দেশের জার্সি গায়ে জড়িয়ে তাঁদের অশ্রু, তাঁদের ভেঙে পড়া কিংবা ম্যাচ শেষে হামজাকে অপলক দৃষ্টিতে দর্শকদের দিকে তাকিয়ে থাকা প্রমাণ করে, এই লাল-সবুজের প্রতি ভালোবাসা কেবল জন্মসূত্রের পরিচয়ে সীমাবদ্ধ নয়; এটি হৃদয়েরও সম্পর্ক।

হ্যাঁ, আমরা ব্যর্থ হয়েছি। আমাদের স্বপ্ন পূরণ হয়নি। কিন্তু এই ব্যর্থতার মধ্যেও যে ভালোবাসা, যে আবেগ, যে ঐক্য আমরা দেখেছি, তা কোনোভাবেই ব্যর্থ নয়। দীর্ঘদিন পর ফুটবলকে ঘিরে পুরো দেশকে এভাবে একসঙ্গে উচ্ছ্বসিত হতে দেখা গেছে। হাজারো মানুষের কণ্ঠে একই স্লোগান, একই প্রত্যাশা, একই পতাকার নিচে দাঁড়িয়ে একসঙ্গে আনন্দে মেতে ওঠা—এ দৃশ্যও তো এক ধরনের বিজয়। একটি ম্যাচের পরাজয় দিয়ে এই ভালোবাসার মূল্য নির্ধারণ করা যায় না। খেলোয়াড়দের চোখের জল যেমন আমাদের কাঁদিয়েছে, তেমনি তাঁদের প্রতি আমাদের ভালোবাসাও আরও গভীর করেছে।

বাংলাদেশের এই যাত্রা এখানেই শেষ নয়। একটি টুর্নামেন্ট থেকে বিদায় মানেই স্বপ্নের মৃত্যু নয়। আমরা আবার ঘুরে দাঁড়াব, আবার মাথা উঁচু করে দাঁড়াব বিশ্বমঞ্চে। একদিন বাংলাদেশ এশিয়ান কাপের মঞ্চে খেলবে, একদিন বিশ্বকাপের মূল আসরে লাল-সবুজের পতাকা উড়বে। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে শুরু হোক নতুন প্রস্তুতি। আমরা বাঙালি জাতি। আমরা হোঁচট খেতে পারি, স্বপ্নভঙ্গের বেদনায় কাঁদতে পারি, কিন্তু স্বপ্ন দেখা থামাতে পারি না। আজকের এই অশ্রু একদিন আনন্দাশ্রুতে পরিণত হবে—এ বিশ্বাস নিয়েই আমরা অপেক্ষা করব। আবার হবে, ইনশাআল্লাহ। আবার একদিন বাংলাদেশের বিজয়ের উল্লাসে কেঁপে উঠবে পুরো স্টেডিয়াম।

সাজিউর রহমান ফাহাদ

আগ্রাবাদ, চট্রগ্রাম।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আবার হবে, বাংলাদেশ!

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত