নরসিংদীর শিবপুরে মো. আলম মিয়া (৩০) নামের এক কাঠুরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার বাঘাব ইউনিয়নের বংপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলম মিয়া বংপুর গ্রামের মৃত আফসার উদ্দিনের ছেলে। তিনি গাছ কাটার কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে আলম মিয়া বাড়ি থেকে বের হয়ে বাজারের উদ্দেশে রওনা দেন। বাড়ির একটু অদূরে গেলে কয়েকটি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন দৌড়ে এসে আলমকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বড় ভাই মান্নান মিয়া বলেন, তাদের প্রতিবেশী অনিক মিয়া পূর্বশত্রুতার জের ধরে সোমবার (২৩ নভেম্বর) ফোন করে তাকে ও ছোট ভাই আলমকে যেখানেই পাবেন, সেখানেই গুলি করে হত্যা করার হুমকি দেন। এরই জের ধরে মঙ্গলবার আলম বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হলে বাড়ির অদূরে অনিক দলবল নিয়ে মোটরসাইকেলে এসে গুলি করে পালিয়ে যান। ভাই হত্যার বিচার চেয়েছেন তিনি।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, নিহতের ঘাড়ের পেছনে একটি গুলির চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের পর গুলির বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন