সংবাদ
সংবাদ

চুয়াডাঙ্গায় সাবেক স্ত্রী ও ভাইদের নির্যাতনে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪১ এএম

চুয়াডাঙ্গায় সাবেক স্ত্রী ও ভাইদের নির্যাতনে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামে পিটুনি ও শারীরিক নির্যাতনে আব্দুল খালেক (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তার চার বছর আগে তালাক দেওয়া স্ত্রী ও দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। 

নিহত আব্দুল খালেক জীবননগর উপজেলার বাঁকা গ্রামের পূর্বপাড়ার আজের বক্সের ছেলে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মিনাজপুর গ্রামের একটি মাঠে আব্দুল খালেককে একা পেয়ে তার সাবেক স্ত্রী পাপিয়া খাতুন (ইসু বক্সের মেয়ে) এবং তার দুই ভাই ওসমান (৪০) ও ইসমাইল (৩৫) মারধর ও নির্যাতন করেন। বিবাহবিচ্ছেদের পরও সাবেক শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আব্দুল খালেকের বিরোধ চলছিল। নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে করা একটি মামলায় তিনি বেশ কিছুদিন কারাগারেও ছিলেন। দেড় মাস আগেও পাপিয়া খাতুন ও তাঁর দুই ভাই তাঁকে মারধর করে আহত করেছিলেন বলে স্থানীয়রা জানান।

নিহতের ছেলে জিনারুল বলেন, ‘চার বছর আগে আমার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। এরপর তারা আলাদা থাকতেন। কিন্তু মা ও মামারা বিভিন্ন সময় বাবাকে হুমকি-ধমকি দিতেন। দেড় মাস আগেও তারা বাবাকে বেধড়ক মারধর করে আহত করেন। এবার মারধর করে মিনাজপুরের একটি মাঠে ফেলে রাখা হয়েছিল। খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখি, বাবার সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাত। উন্নত চিকিৎসার জন্য যশোরে নেওয়ার প্রস্তুতি চলছিল, কিন্তু তার আগেই বাবা মারা যান।’

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তৌহিদুর রহমান জানান, রাত আটটার দিকে সারা শরীরে জখমের চিহ্ন নিয়ে আব্দুল খালেক হাসপাতালে ভর্তি হন। তখন তিনি জীবিত ছিলেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে যশোরে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তবে কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাবেক স্ত্রীর পরিবারের সঙ্গে পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

চুয়াডাঙ্গায় সাবেক স্ত্রী ও ভাইদের নির্যাতনে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত