সংবাদ
সংবাদ

মজুরি নির্ধারণের পরও বিক্ষোভ, নারায়ণগঞ্জে ৩ কারখানা ছুটি

প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পিএম

মজুরি নির্ধারণের পরও বিক্ষোভ, নারায়ণগঞ্জে ৩ কারখানা ছুটি
ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের পরও নারায়ণগঞ্জের ফতুল্লায় বিক্ষোভ করেছেন বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকেরা। এ কারণে জেলার তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সদর উপজেলার ফতুল্লার বিসিক ও মাসদাইর এলাকায় এ বিক্ষোভ হয়।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিক আন্দোলনের কারণে ফারিহা নীটেক্স লিমিটেড, এনআর গ্রুপ ও রিবলাইন লিমিটেড কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক বলেন, বিসিক ও পঞ্চবটী এলাকায় তিনটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন।

তাদের দাবি, সিনিয়র ও দক্ষ শ্রমিকদের গ্রেড উন্নয়ন এবং ছুটির সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। দীর্ঘদিন একই গ্রেডে থাকা শ্রমিকদের গ্রেড পরিবর্তনের দাবিও জানান তারা। তবে আন্দোলনকে কেন্দ্র করে কোনো সমস্যা হয়নি।

এদিকে, নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিকেএমইএ ভবনের সামনে বন্ধ হয়ে যাওয়া সেঞ্চুরি গার্মেন্টসের শ্রমিকেরা অবস্থান কর্মসূচি পালন করছেন। সার্ভিস বেনিফিটের দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করছেন।

এ বিষয়ে শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক বলেন, শ্রমিকেরা তাদের বকেয়া সার্ভিস বেনিফিটের দাবিতে অবস্থান করছেন। কারখানা বন্ধ থাকায় মালিকপক্ষের কেউ এখানে নেই। তবে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।

শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে চাষাঢ়া ও ফতুল্লার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম এ শাহীন বলেন, ‘মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণায় শ্রমিকদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। এই মজুরি বাস্তবসম্মত হয়নি। এটা অগ্রহণযোগ্য। বাস্তবতা বিবেচনায় নিয়ে এই মজুরিতে পুনর্মূল্যায়ন করে আরেকটু বৃদ্ধি করার দাবি করছি। তবে আমরা কোনো বিশৃঙ্খলার পক্ষে নেই।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মজুরি নির্ধারণের পরও বিক্ষোভ, নারায়ণগঞ্জে ৩ কারখানা ছুটি

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত