সংবাদ
সংবাদ

সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপথনের ভিডিও ভাইরাল, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি, নরসিংদী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৭ এএম

সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপথনের ভিডিও ভাইরাল, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ছবি: সংবাদ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আব্দুর রহমান আবেদকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একনলা বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।

গ্রেপ্তার আব্দুর রহমান আবেদ নরসিংদী শহরের গাবতলী এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি গাবতলীর জামেয়া কাশেমিয়া কামিল মাদরাসা শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে আবেদ রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশন এলাকায় অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাকে চিনতে পেরে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে নরসিংদী মডেল থানার সন্ত্রাসবিরোধী আইন মামলার এজাহারনামীয় পলাতক আসামি হওয়ায় থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।

পরে আবেদের ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করে একাধিক আগ্নেয়াস্ত্র ও গুলির ছবি পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আবেদকে সঙ্গে নিয়ে শহরের গাবতলী পুরানপাড়ায় অভিযান চালায় পুলিশ। পুরানপাড়া ব্রিজের পূর্ব পাশে বিদ্যুতের খুঁটির গোড়ায় ঝোপের ভেতর থেকে তার দেখানো ও শনাক্ত করা স্থান থেকে একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, পিতলের পাঁচ রাউন্ড গুলি এবং বন্দুকের চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

এর আগে গত রোববার আবেদ তার ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপথনের ভিডিওটি আপলোড করেন, যা দ্রুত ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মোবাইলে অডিও কলে ‘নেত্রী’ লেখা নম্বরে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন আবেদ। এ সময় তিনি নিজেকে নিষিদ্ধ ঘোষিত নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুর রহমান রিমনের ছোট ভাই হিসেবে পরিচয় দেন এবং কয়েক দিন আগে তার ও তার বন্ধুর নেতৃত্বে নরসিংদী সদরে ছাত্রলীগের মিছিলের কথা জানান। আবেদ বলেন, ‘নেত্রী, আপনার জন্য জীবন দিতে প্রস্তুত।’ জবাবে সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘জীবন দিতে হবে না, আগে তোমরা কাজ করো যেন দুর্বৃত্তদের হাত থেকে মুক্তি পাও।’ 

পরে আবেদ বলেন, জামেয়া কাশেমিয়া কামিল মাদরাসার ছাত্র ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হয়েছিলেন; ৫ আগস্টের পর মাদরাসাটিতে জামায়াতে ইসলামীর আমির একাধিকবার সফর করেছেন এবং জয় করে দেশে আসার পর তিনিও যেন মাদরাসাটি সফর করেন। জবাবে সাবেক প্রধানমন্ত্রী ‘ঠিক আছে’ বলেন।

স্থানীয় সূত্র জানায়, আবেদ আওয়ামী লীগ ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, মিছিল ও সমাবেশে সক্রিয় ছিলেন এবং এসবের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেন।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল মামুন বলেন, আবেদ তাদের থানায় করা মামলার পলাতক আসামি। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তার মোবাইলে অস্ত্রের ছবি পাওয়ার পর তাকে নিয়ে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা করা হয়েছে এবং বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, আবেদের মোবাইলে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপথনের ভিডিও পাওয়া গেছে এবং তিনি কথা বলার বিষয়টি স্বীকার করেছেন। তার মোবাইলগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে; ফরেনসিক প্রতিবেদনের পর বিষয়টি সত্য না মিথ্যা, তা নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপথনের ভিডিও ভাইরাল, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত