রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ ও সরকারি বৃত্তির সুযোগ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশে রুশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি এবং ঢাকার রুশ হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনয়। এ সময় তিনি রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগাতে শিক্ষার্থীদের উৎসাহ দেন।
গত বুধবার (২৫ নভেম্বর) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে অবস্থিত পল হ্যারিস রোটারি উচ্চবিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষার্থীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।
মতবিনিময়ে আলেকজান্দ্রা এ. খলেভনয় রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়ার সুযোগ, ভর্তিপ্রক্রিয়া ও রুশ সরকারের শিক্ষাবৃত্তি সম্পর্কে ধারণা দেন। এসব বিষয়ে সঠিক তথ্য সংগ্রহ করে যথাযথ প্রস্তুতির মাধ্যমে উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের শিক্ষার্থীদেরও রাশিয়ায় পড়ার সুযোগ নিতে আহ্বান জানান।
এ সময় তিনি ঢাকার রুশ হাউসের কার্যক্রম এবং বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানভিত্তিক সহযোগিতার নানা দিক তুলে ধরেন। রুশ সরকারের সহযোগিতায় পরিচালিত এই প্রতিষ্ঠান ১৯৭৪ সালে ‘সোভিয়েত কালচারাল সেন্টার’ হিসেবে যাত্রা শুরু করে।
রুশ ভাষা শিক্ষা, সাংস্কৃতিক বিনিময়, শিক্ষাবিষয়ক আয়োজন, সেমিনার ও কর্মশালার মাধ্যমে দুই দেশের সম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া বাড়াতে কাজ করছে রুশ হাউস। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি খাতে একাডেমিক ও বৈজ্ঞানিক সহযোগিতা বিস্তারেও ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশি শিক্ষার্থীদের রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও সরকারি বৃত্তির তথ্য-নির্দেশনা দেওয়ার পাশাপাশি আবেদনপ্রক্রিয়াতেও সহায়তা করে ঢাকার রুশ হাউস।
রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি মশিউর রহমান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ক্লাবের সেক্রেটারি বিকুল চক্রবর্তী। বক্তব্য দেন পল হ্যারিস রোটারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ বেগম, রোটারিয়ান চিকিৎসক সত্যকাম চক্রবর্তী, রোটারিয়ান অধ্যাপক অবিনাশ আচার্য্য, প্রাথমিক শিক্ষা অফিসের ইন্সট্রাক্টর মো. ফয়সাল হোসেন এবং বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার জাকির হোসেন।
অনুষ্ঠান শেষে আলেকজান্দ্রা এ. খলেভনয় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন