সংবাদ
সংবাদ

চোটে কোয়েৎজি-মাফাকা ছিটকে গেলেন, দলে নতুন মুখ


সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম

চোটে কোয়েৎজি-মাফাকা ছিটকে গেলেন, দলে নতুন মুখ

টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার দুই দলের লড়াই ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। তবে সাদা বলের সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল স্বাগতিকরা। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন পেসার জেরাল্ড কোয়েৎজি ও কুয়েনা মাফাকা।

ওয়ানডে ও টি-টোয়েন্টি - দুই সংস্করণের পরিকল্পনাতেই ছিলেন এই দুই পেসার। তাদের অনুপস্থিতিতে নতুন খেলোয়াড়দের দলে যুক্ত করেছে দক্ষিণ আফ্রিকা।

প্রথম শ্রেণির ম্যাচে চোট কোয়েৎজির

নর্থ ওয়েস্ট ড্রাগনসের বিপক্ষে প্রথম শ্রেণির ম্যাচে লায়ন্সের হয়ে খেলতে নেমে অ্যাডাক্টর পেশিতে আঘাত পান কোয়েৎজি। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি - উভয় সিরিজের দলেই জায়গা পেয়েছিলেন তিনি।

অনুশীলনে পুরোনো চোটে সমস্যা মাফাকার

ডান হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন মাফাকা। কিন্তু অনুশীলনের সময় পুরোনো চোটে আবারও সমস্যা দেখা দেয়। ফলে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়াতে হয়েছে তাকে।

একই কারণে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ওয়ানডে সিরিজ থেকেও নাম প্রত্যাহার করেছেন এই পেসার।

ওয়ানডেতে নতুন মুখ তিয়ান, টি-টোয়েন্টিতে বশ ও বাসন

দুই পেসারের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিয়ান ফন ভুরেন।

টি-টোয়েন্টি দলে যুক্ত হয়েছেন ইথান বশ ও জেজে বাসন। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি বাসনের।

এদিকে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন বায়ান্ডা মোজোলা ও ওখুলে সেলে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


চোটে কোয়েৎজি-মাফাকা ছিটকে গেলেন, দলে নতুন মুখ

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার দুই দলের লড়াই ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। তবে সাদা বলের সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল স্বাগতিকরা। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন পেসার জেরাল্ড কোয়েৎজি ও কুয়েনা মাফাকা।

ওয়ানডে ও টি-টোয়েন্টি - দুই সংস্করণের পরিকল্পনাতেই ছিলেন এই দুই পেসার। তাদের অনুপস্থিতিতে নতুন খেলোয়াড়দের দলে যুক্ত করেছে দক্ষিণ আফ্রিকা।

প্রথম শ্রেণির ম্যাচে চোট কোয়েৎজির

নর্থ ওয়েস্ট ড্রাগনসের বিপক্ষে প্রথম শ্রেণির ম্যাচে লায়ন্সের হয়ে খেলতে নেমে অ্যাডাক্টর পেশিতে আঘাত পান কোয়েৎজি। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি - উভয় সিরিজের দলেই জায়গা পেয়েছিলেন তিনি।

অনুশীলনে পুরোনো চোটে সমস্যা মাফাকার

ডান হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন মাফাকা। কিন্তু অনুশীলনের সময় পুরোনো চোটে আবারও সমস্যা দেখা দেয়। ফলে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়াতে হয়েছে তাকে।

একই কারণে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ওয়ানডে সিরিজ থেকেও নাম প্রত্যাহার করেছেন এই পেসার।

ওয়ানডেতে নতুন মুখ তিয়ান, টি-টোয়েন্টিতে বশ ও বাসন

দুই পেসারের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিয়ান ফন ভুরেন।

টি-টোয়েন্টি দলে যুক্ত হয়েছেন ইথান বশ ও জেজে বাসন। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি বাসনের।

এদিকে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন বায়ান্ডা মোজোলা ও ওখুলে সেলে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত