সংবাদ
সংবাদ

চায়ের রাজধানীতে এক রাতেই নামল ৬.৫ ডিগ্রি

সংগ্রাম দত্ত, প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম

চায়ের রাজধানীতে এক রাতেই নামল ৬.৫ ডিগ্রি
চা-বাগানের ভোরে কুয়াশার চাদর, রাত ও সকালে বাড়ছে শীতের অনুভূতি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাতের আঁধার কাটিয়ে ভোরের আলো ফুটতেই চা-বাগানের সবুজ পাতার ওপর ভেসে ওঠে কুয়াশার সাদা আবরণ। হিমেল বাতাস আর শীতল আবহে প্রকৃতির চেনা দৃশ্যপট যেন বদলে যেতে শুরু করেছে। রাত ও ভোরে অনুভূত হচ্ছে তীব্র ঠান্ডা। এক দিনের ব্যবধানে তাপমাত্রার বড় পতনে চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে শুরু হয়েছে শীতের আগমনী আবহ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন মঙ্গলবার একই সময়ে তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার এই আকস্মিক পতনে শ্রীমঙ্গল অঞ্চলে শীতের অনুভূতি বেড়েছে।

শ্রীমঙ্গলের চা-বাগানগুলোতে ভোরের কুয়াশা প্রকৃতিকে সাজিয়ে তুলছে অন্য এক সৌন্দর্যে। দূর থেকে তাকালে সবুজ চা-গাছের সারির ওপর কুয়াশার আবরণ যেন সাদা চাদর হয়ে নেমে আসে। তবে এই সৌন্দর্যের পাশাপাশি রাত ও ভোরের ঠান্ডা জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের বাস্তবতা। দিনের তুলনায় রাত ও ভোরে শীতের অনুভূতি বেশি হচ্ছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার সকাল ৯টায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা নেমে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে চলতি মৌসুমে শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

 স্থানীয়দের মতে, অন্যান্য বছরের তুলনায় এ বছর শীতের প্রভাব এখনো কিছুটা কম। তবে গত এক দিনে তাপমাত্রার উল্লেখযোগ্য পতনে শীতের উপস্থিতি ক্রমেই অনুভূত হচ্ছে। বিশেষ করে রাত ও ভোরের ঠান্ডা এবং চা-বাগানের কুয়াশা শীতের আগমনী বার্তা আরও স্পষ্ট করে তুলেছে।

 শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘এক দিনের ব্যবধানে শ্রীমঙ্গলে ৬ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা কমেছে। যত সময় যাবে, ততই তাপমাত্রা কমতে থাকবে।’

 দেশ-বিদেশের পর্যটকদের কাছে শ্রীমঙ্গল চা-বাগান, পাহাড়ি প্রকৃতি ও কুয়াশাচ্ছন্ন সকালের জন্য পরিচিত। শীতের এই প্রাথমিক আবহে সেই প্রকৃতি যেন নতুন করে তার সৌন্দর্য মেলে ধরছে। তবে তাপমাত্রার দ্রুত পতন বলছে, শীতের অনুভূতি আরও বাড়ার অপেক্ষায় রয়েছে চায়ের এই জনপদ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

চায়ের রাজধানীতে এক রাতেই নামল ৬.৫ ডিগ্রি

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত