নরসিংদীর রায়পুরা উপজেলার আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মিত একটি জরাজীর্ণ বাঁশের সাঁকোই এখন লক্ষাধিক মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। প্রায় ৯৬ মিটার দীর্ঘ এই সাঁকো দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ। যুগ যুগ ধরে দাবি জানিয়ে এলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো সেতু নির্মিত না হওয়ায় চরম ক্ষোভ ও দুর্ভোগে রয়েছেন স্থানীয়রা।
আদিয়াবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী রাধাগঞ্জ বাজারের পাশেই আড়িয়াল খাঁ নদী। নদীর ওপারে সিরাজনগর গ্রামসহ বেশ কয়েকটি গ্রাম এবং একটি বড় মাদ্রাসাসহ ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। অর্ধশত বছর ধরে এই নদীর ওপর মাত্র ৯৬ মিটারের একটি বাঁশের সাঁকো দিয়ে রাধাগঞ্জ ও নয়াচর এলাকাসহ পাশ্ববর্তী উপজেলা শিবপুরের লক্ষাধিক মানুষ যাতায়াত করছেন।
স্থানীয়দের অভিযোগ, সামান্য ঝড়-বৃষ্টি হলেই নড়বড়ে এই সাঁকোটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি মাথায় নিয়েই পার হতে হয় পথচারীদের। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী ও রোগীদের এই পথ পাড়ি দেওয়া এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে রাধাগঞ্জ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা জানান, এই পথ দিয়ে যাতায়াতকারী মানুষের ভোগান্তির শেষ নেই। স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলের কাছে তাদের প্রাণের দাবি, জনদুর্ভোগ লাঘবে দ্রুত এখানে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ করা হোক।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম মিয়া বলেন, জনসাধারণের এই দুর্ভোগের কথা আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে অইেশ বার জানিয়েছি। আমি বর্তমান সাংসদের কাছে জোরালো আবেদন জানাব, এলাকাবাসীর দীর্ঘদিনের এই প্রাণের দাবি পূরণ করে দ্রুত পাকা সেতু নির্মাণের ব্যবস্থা করা হোক।
উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, আড়িয়াল খাঁ নদীর ওপর একটি পাকা সেতু নির্মাণের বিষয়টি অত্যন্ত জরুরি। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে বিষয়টি কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানানো হয়েছে।
দীর্ঘদিন ধরে চলা এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে এমনটাই প্রত্যাশা করছেন ভুক্তভোগী এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, এখানে একটি টেকসই সেতু নির্মিত হলে এই অঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন