সংবাদ
সংবাদ

‘সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় উৎসব শুরু মঙ্গলবার’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম

‘সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় উৎসব শুরু মঙ্গলবার’

মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বর ঘিরে মাসব্যাপী বিজয় উৎসবের আনুষ্ঠানিক সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে আগামী ১ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই আয়োজনের মধ্য দিয়েই মহান বিজয় দিবস উপলক্ষে ‘মাসব্যাপী বিজয় উৎসব-২০২৬’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় বিএনপির এক গুরুত্বপূর্ণ যৌথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে মাসব্যাপী এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের আনন্দ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতেই মাসব্যাপী এই বর্ণাঢ্য কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচি সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত এই যৌথসভায় দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ও সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আমানউল্লাহ আমান এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

এ ছাড়াও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম এবং যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সভায় উপস্থিত থেকে সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে সর্বাত্মকভাবে সফল করতে রাজধানীর নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে। যৌথসভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির শীর্ষ নেতারা, ঢাকা থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা এবং ঢাকা জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

পাশাপাশি ঢাকা মহানগর ও জেলার সংসদ সদস্যরাও এই সমন্বয় সভায় অংশ নেন এবং কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। ১ ডিসেম্বরের এই সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম ঘটবে বলে দলীয় সূত্রে আশা প্রকাশ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

‘সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় উৎসব শুরু মঙ্গলবার’

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত