মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর এলাকায় মেঘনার শাখা নদীতে গুলিবিদ্ধ অবস্থায় সাঁতরে তীরে ওঠার সময় নিখোঁজ হওয়া মো. আলমগীর হোসেনের (৪৬) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় গুলিবিদ্ধ অবস্থায় চৈতারচর এলাকায় মেঘনার শাখা নদী সাঁতরে তীরে ওঠার চেষ্টা করতে গিয়ে নিখোঁজ হন আলমগীর হোসেন। তিনি চর ডুমুরিয়া গ্রামের মো. নানু মিয়ার ছেলে।
খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। ২৬ ও ২৭ নভেম্বর দুই দিন ধরে নদীতে তল্লাশি চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরে আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল সাতটার দিকে ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযানের প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় লোকজন নদীতে মরদেহ ভেসে ওঠার খবর দেন। এরপর মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিএনপির দুই পক্ষের সংঘর্ষে জামাল হোসেন (৫০) নামের এক কর্মী নিহত হন। আর আলমগীর হোসেন গুলিবিদ্ধ অবস্থায় পুলিশের ভয়ে বাঁচার জন্য নদীতে সাঁতরে উঠতে গিয়ে আর উঠতে পারেননি।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ফের হামলা ও মামলার ভয়ে এলাকায় পুরুষশূন্য অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন